মহাষ্টমী ও কুমারী পূজা আজ

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০১:৩৬ পিএম

শারদীয় দুর্গোৎসবের আজ মহাষ্টমী। সোমবার (৩ অক্টোবর) সকালে মণ্ডপে শুরু হয়েছে অষ্টমী বিহিত পূজা। ষোড়শ উপাচারে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। 

এদিকে, অতিমারী পেরিয়ে রাজধানীর রামকৃষ্ণ মিশনে এবছর ফিরেছে কুমারী পূজা। বেলা ১১টায় এখানে অনুষ্ঠিত হবে এই পূজা। তাই সকাল থেকে পূজার্থীদের ভিড়ে মুখর রামকৃষ্ণ মিশন।

কুমারী পুজোর সময় দেবী দুর্গার ন’টি রূপের কথা মাথায় রেখে ন’টি মেয়েকে সাজানো হয়। তাদের খাওয়ানো হয়। পরানো হয় লাল চুড়ি। দেওয়া হয় নারকেল, চাল এবং সামর্থ্য মত অর্থ। যে ব্যক্তি এই কুমারী পুজোর আয়োজন করে থাকেন, তাঁকে জীবনে কখনও আর্থিক ক্ষেত্রে পিছিয়ে পড়তে হয় না। এই পুজোর আয়োজক সকল কাজে সফলতা পান।

উৎসবের দ্বিতীয় দিন রোববার (২ অক্টোবর) সপ্তমীর সকালে পূজার শুরুতেই দেবী দূর্গার প্রতিবিম্ব আয়নায় ফেলে বিশেষ ধর্মীয় রীতিতে স্নান করানো হয়। এরপর করা হয় নবপত্রিকা স্থাপন। নবপত্রিকার আরেক নাম হলো কলা বৌ স্নান। মহাসপ্তমীতে মণ্ডপগুলোতে ভক্ত, পূজারী ও দর্শনার্থীদের উপচেপড়া ভিড় দেখা যায়।

অষ্টমীতে নানা রঙের পোশাক পরে মণ্ডপে মণ্ডপে হাজির হচ্ছেন ভক্তরা। এবার কোনো ধরনের বিধিনিষেধ ছাড়াই হচ্ছে পূজা উদযাপন।

মণ্ডপের সংখ্যাও বেড়েছে। জাঁকজমকপূর্ণ আয়োজনে দেবী বন্দনায় ভক্তরা। দেশে এবার প্রায় ৩২ হাজার ১৬৮ মণ্ডপে দুর্গাপূজা হচ্ছে। এর মধ্যে ঢাকা মহানগরে এবার পূজা হবে ২৪১টি মণ্ডপে। গত বছর সারাদেশে পূজা মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ১১৮টি।

এ ছাড়া দেবীর চক্ষুদানের মাধ্যমে দেবী দূর্গার প্রাণ প্রতিষ্ঠা করা হয়। পূজা শেষে হাতের মুঠোয় ফুল, বেলপাতা নিয়ে ভক্তরা মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে এবারের পূজার প্রথম অঞ্জলি দেন দেবীর পায়ে। করজোরে কাতর কণ্ঠে জগজ্জননীর কাছে শান্তিময় বিশ্বের জন্য প্রার্থনা করেন ভক্তরা। ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা কিংবা শঙ্খধ্বনিতে দেবীর আরাধনার পাশাপাশি সবেতেই যেনো ছিল একই আর্তি।


একাত্তর/এসজে

বিজয়া দশমী আজ। কৈলাসে ফিরে যাচ্ছেন দেবী দুর্গা। প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।
বাইরের ইন্ধনে দুষ্কৃতকারীরা পূজাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছিলো, কিন্তু তারা সফল হতে পারেনি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।  
বিজয়ের আনন্দ আর বিদায়ের বিষণ্ণতা নিয়ে হাজির মহানবমী। শারদীয়া নবরাত্রির শেষ দিনে আজ পূজিত হচ্ছেন মহামায়া। আজ দুর্গাকে প্রাণ ভরে দেখে নেওয়ার ক্ষণ।
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নেতৃত্বে ১ লাখ ৬৪ হাজার ৫২৪ জন এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নেতৃত্বে ৯ হাজার ৩৫৩ জনসহ মোট ১ লাখ ৭৩ হাজার ৮৭৭ জন দায়িত্ব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর