সেপ্টেম্বরে ৪০৭ দুর্ঘটনায় ৪৭৬ প্রাণহানি

আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ০৫:৩০ পিএম

চলতি বছরের সেপ্টেম্বরে সারাদেশে ৪০৭টি সড়ক দুর্ঘটনায় ৪৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনা হয়েছে ১৮২টি। সবচেয়ে বেশি ১৬৯ জনের মৃত্যু হয়েছে মোটরসাইকেল দুর্ঘটনায়। যা মোট নিহতের ৩৫ দশমিক ৫০ শতাংশ।

সোমবার (৩ অক্টোবর) রোড সেফটি ফাউন্ডেশন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় প্রতিবেদনটি।

প্রতিবেদনের তথ্যমতে, নিহতের মধ্যে নারী ৬২ ও শিশু ৭৭ জন রয়েছেন। এ ছাড়া পথচারী ১০৩ জন, যানবাহনের চালক ও সহকারী ৬৩ জন, শিক্ষার্থী ৬২ জন এবং ১৪ জন শিক্ষক নিহত হয়েছে। নৌ দুর্ঘটনায় ৭৮ জন নিহত, রেলপথ দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন।

দুর্ঘটনাগুলোর মধ্যে ১৩৪টি জাতীয় মহাসড়কে, ১৫৮টি আঞ্চলিক সড়কে, ৭৩টি গ্রামীণ সড়ক এবং ৩৬টি শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ৬টি সংঘটিত হয়েছে।

এর আগে, গত মাসে (আগস্ট) সড়ক দুর্ঘটনায় ৫১৯ জন নিহত হয়েছিল।


একাত্তর/এআর


নেপালে সম্প্রতি আঘাত হানা ভয়াবহ বন্যায় ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীরভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গত ৪ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।
দেশে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমিয়ে এসডিজির লক্ষ্য অর্জনে সড়ক দুর্ঘটনার পূর্ণাঙ্গ ডাটা ব্যাংক চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর