সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস, নিয়োগ পাবে দুই হাজার চিকিৎসক

আপডেট : ২১ এপ্রিল ২০২৫, ০১:৪৫ পিএম

সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএসের মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে রেলওয়ের আওতাধীন হাসপাতালগুলো যৌথ ব্যবস্থাপনায় পরিচালনার লক্ষ্যে স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক সই অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাংলাদেশ রেলওয়ের ১০টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য রেলপথ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলোচনাকালে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম পরিচালনার জন্য দেশে এখন আট হাজার চিকিৎসকের সংকট আছে বলে জানান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

ছবি: সংগৃহীত

তিনি বলেন, দেশে চিকিৎসকের ঘাটতি অত্যন্ত প্রকট। তবে আশা করছি, বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেয়া সম্ভব হবে।

একই অনুষ্ঠানে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ঢাকা, চট্টগ্রামসহ রেলওয়ের আওতাধীন ১০টি হাসপাতাল জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হচ্ছে এবং সবাই সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা পাবেন।

তিনি জানান, এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজনমতো জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসি’র মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যবস্থা নিবে।

একাত্তর/আরএ
নিয়াগ সংক্রান্ত ৫০তম বিসিএস পরীক্ষা-২০২৫-এর লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
চূড়ান্ত ফলাফলে বিভিন্ন সাধারণ এবং কারিগরি/পেশাগত ক্যাডারে মোট এক হাজার ৩২০ জন প্রার্থীকে নিয়োগের জন্য সরকারের কাছে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে।
২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 
বিসিএস পুলিশ ক্যাডারের ১৭ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে জনস্বার্থে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর