পায়রা বন্দরের উন্নয়ন কাজের উদ্বোধন বৃহস্পতিবার

আপডেট : ২৬ অক্টোবর ২০২২, ০৩:২১ পিএম

পায়রা বন্দরের প্রথম টার্মিনালসহ বেশ কিছু উন্নয়ন কাজের উদ্বোধন করতেযাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় ১১ হাজার ৭২ কোটি টাকা ব্যয়ে পায়রা বন্দরেরক্যাপিটাল ড্রেজিং ও আটটি জাহাজেরও উদ্বোধন করবেন তিনি।

বৃহস্পতিবার গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব উন্নয়ন কাজের উদ্বোধনকরবেন প্রধানমন্ত্রী। পায়রা বন্দরের প্রথম টার্মিনাল, ছয় লেন সংযোগ সড়ক ও সেতু হলে,এর তিনটি জেটিতে এক সঙ্গে তিনটি বিদেশি কন্টেইনার বা বাল্ক কার্গোবাহী জাহাজ এসে ভিড়তেপারবে।

এছাড়া, রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ড্রেজিংয়ের ফলে, বন্দর থেকে সাগরেরমধ্যে একটি চ্যানেল সৃষ্টি হবে। এর ফলে, বন্দরে ৪০ হাজার টন কার্গো বা তিন হাজার কনটেইনারবাহীজাহাজ ভেড়ানোর সক্ষমতা তৈরি হবে।

দুদিন আগে পায়রা বন্দরে এক সংবাদ সম্মেলনে নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান,পায়রা বন্দর শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প। দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নেরলক্ষ্যে এ বন্দর নির্মাণের উদ্যোগ নেন তিনি। আমরা পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে জাগরিতঅর্থনীতি দেখতে পাচ্ছি।

প্রধানমন্ত্রী উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় নির্মাণাধীন প্রথমটার্মিনাল, আন্ধারমানিক নদের পায়রা বন্দরসংলগ্ন পয়েন্টে ১ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘ্যেরচার লেনের সেতু ও ছয় লেনবিশিষ্ট সড়কের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করবেন।

image


আরও পড়ুন: ঝিনাইদহে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা

এ ছাড়া কার্গো অপারেশনের জন্য দুটি টাগ বোট, একটি বয়ালেয়িং ভেসেল,একটি সার্ভে বোট, দুটি নিরাপত্তা টহল জলযান ও দুটি পাইলট বোটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পায়রা বন্দরের প্রথম টার্মিনাল, ৬ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনেরসংযোগ সড়ক ও চার লেনের সেতু নির্মাণ সম্পন্ন হলে টার্মিনালের তিনটি জেটিতে একত্রে তিনটিবিদেশি কনটেইনার বা বাল্ক কার্গোবাহী জাহাজ এসে ভিড়তে পারবে।

বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণে ব্যয় হবে ৪ হাজার ৫১৬ কোটি ৭৫ লাখটাকা। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ করে অপারেশনাল কার্যক্রমশুরু করা যাবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়।

 

একাত্তর/আরবিএস  

৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাজধানীর মোহাম্মদপুর খিলজি রোডে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভবন-২ এর উদ্বোধন করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এজেন্ডা নেই উল্লেখ করে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, ভুল ত্রুটি থাকতেই পারে। সেজন্য গাল মন্দ খাচ্ছি, তবুও মানুষের জীবন মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। 
বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের উদ্বোধন হয়েছে। কিছু কাজ অসমাপ্ত রেখেই বিজয় দিবস উপলক্ষে আনুষ্ঠানিকভাবে গাজীপুর থেকে গুলিস্তান পর্যন্ত বিআরটি লেনে বাস চলাচল উদ্বোধনের ঘোষণা দিয়েছে প্রকল্প...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর