তুমব্রু সীমান্তে রোহিঙ্গা মাদক কারবারিরা গুলি ছোড়ে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ১৫ নভেম্বর ২০২২, ০৩:৩৮ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের নোম্যান্সল্যান্ডে রোহিঙ্গা মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মিরপুরস্থ ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২২ এর অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় মন্ত্রী বলেন, অভিযানের জায়গাটি নোম্যান্সল্যান্ড। সেখানে কয়েক হাজার রোহিঙ্গা জনগোষ্ঠীর অবস্থান বলে জানা গেছে।

গোয়েন্দা সংস্থার খবরের ভিত্তিতে (আইনশৃঙ্খলা বাহিনী) মাদকবিরোধী অভিযানে গিয়েছিল বলে জানান তিনি। 

তিনি আরও বলেন, দুর্ঘটনাবশত একজন অফিসার সেখানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তিনি কিভাবে গুলিবিদ্ধ হলেন এবং কোন মাদক কারবারিরা তাকে গুলি করলো, এসব বিষয় নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনার সত্যতা উদঘাটন করে আমরা পরে জানাবো।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এ ধরনের অভিযান গোয়েন্দা সংস্থার পরিকল্পনামাফিক হয়ে থাকে। 

image


আরও পড়ুন: তমব্রু সীমান্তে সংঘর্ষে সামরিক কর্মকর্তা নিহত: আইএসপিআর

এর আগে সোমবার (১৪ নভেম্বর) রাত ৮টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধু‌মের তুমব্রু সীমা‌ন্তের কোনাপাড়ার মিয়ানমার সীমান্তে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের সঙ্গে র‌্যাব সদস্যদের গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্তে চোরাচালানরোধে অভিযান পরিচালনা করতে কক্সবাজা‌রের র‍্যাব-১৫ এর সদস্যরা সেখা‌নে মিয়ানমার সীমান্তে অভিযান চালান। এ সময় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আল ইয়াকিন বা‌হিনীর সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে।  


একাত্তর/আরবিএস  

আগামী ১৩ এপ্রিল ‘চৈত্র সংক্রান্তি’ উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি শুধু রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান পার্বত্য জেলার জন্য প্রযোজ্য হবে।
বান্দরবানের পাহাড়ে শুরু হয়েছে মারমা সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব প্রবারণা পূর্ণিমা। সবচেয়ে বড় সামাজিক উৎসব ওয়াগ্যোয়াই পোয়ে ঘিরে বান্দরবানের বিহারগুলোতে চলছে সমবেত প্রার্থনা,...
বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আস্তানায় সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।
অভিযানে এখনই হচ্ছে না পার্বত্য তিন উপজেলার নির্বাচন সন্ত্রাসীদের বিরুদ্ধে যৌথ বাহিনীর চলমান অভিযানের কারণে পার্বত্য চট্টগ্রামের তিন উপজেলা ভোট আপাতত অনুষ্ঠিত হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর