রেস্তোরাঁ খাত পেল শিল্পের মর্যাদা

আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ০৮:৫৮ পিএম

‘জাতীয় শিল্প নীতি ২০২২’-এ সেবা খাত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে হোটেল ও রেস্তোরাঁকে। 

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দীর্ঘদিন ধরে এ খাতকে শিল্প হিসেবে ঘোষণার দাবি করে আসছিল। তাদের দাবির পেক্ষিতে গত ১১ আগস্ট মন্ত্রীসভা এই নীতির অনুমোদন দেয়। 

বুধবার (২৩ নভেম্বর) বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত ২৯ সেপ্টেম্বর প্রকাশিত বাংলাদেশ শিল্প নীতি-২০২২-এর গ্যাজেটে সেবা খাতের পঞ্চম অবস্থানে রাখা হয়েছে হোটেল ও রেস্তোরাঁ শিল্পকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপদ খাদ্য বাস্তবায়নের ঘোষণা দ্রুত ও স্থায়ীভাবে কার্যকর করতে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূনের অকুণ্ঠ সমর্থনে এবং শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানার ঐকান্তিক চেষ্টায় রেস্তোরাঁ সেক্টরটিকে শিল্পের মর্যাদা দেওয়া হয়েছে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে রেস্তোরাঁ সেক্টরটি এক ধাপ এগিয়ে গেল।

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির নিরাপদ খাদ্য বাস্তবায়নে দৃঢ় প্রত্যয়ের কারণে শিল্পের মর্যাদা অর্জন করেছে রেস্তোরাঁ সেক্টরটি। 

সেক্টরটিকে শিল্পের মর্যাদা দেওয়ার আগে ‘বাংলাদেশ গেজেট’ প্রকাশিত হওয়ায় বাংলাদেশের সব রেস্তোরাঁ ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী, শিল্পমন্ত্রী ও শিল্পসচিবসহ বর্তমান সরকারকে অভিনন্দন জানিয়েছেন।


একাত্তর/এআর

শিল্পের অভ্যন্তরীণ সমস্যার কারণেই দেশের ইস্পাত শিল্প পিছিয়ে বলে মনে করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। 
শিল্পে গত বছরের তুলনায় এ বছর ২১ শতাংশ গ্যাস বেশি সরবরাহ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা)।
বেইলি রোডে গ্রিন কোজি কটেজের ভয়াবহ আগুনে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানির ঘটনায় যত্রতত্র গজিয়ে ওঠা রেস্তোরাঁ বাণিজ্য নিয়ে প্রশ্নে উঠলেও এই ব্যবসার মালিকরা সংগঠন দাবি করেছে, নিরাপদ রেস্তোরাঁ গড়তে...
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ ট্রলিতে ফেলে রেখে কৌশলে পালিয়ে গেছে দুই ব্যক্তি। শুক্রবার বেলা আড়াইটার দিকে অত্যন্ত নাটকীয় ও রহস্যজনকভাবে এই ঘটনা...
রানপাহাড় গড়েও রাঁচির মাঠে শেষ রক্ষা হলো না ভারতের! জাসপ্রীত বুমরাহীন ভারতীয় বোলিং লাইন আপকে রীতিমতো ছাতু বানিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ইতিহাসের নিজেদের সর্বোচ্চ রান তাড়া করার অবিশ্বাস্য এক রেকর্ড...
পানামার দক্ষিণ উপকূলে ৭.৬ মাত্রার এক তীব্র ও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূ-পৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে সৃষ্টি হওয়া এই শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে পুরো দেশ।
ভারতের নির্বাাচন প্রধান কথা সিইসি জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শনিবার ‘ককরোচ জনতা পার্টি’ ও ‘অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত বহুল আলোচিত ‘যন্তর মন্তর ২.০’ বিক্ষোভ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর