বিএনপি ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে: শেখ হাসিনা

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২২, ০৬:০৪ পিএম

'বিএনপি জনগণকে পরোয়া করে না। ওরা ক্ষমতায় গেলেই নির্বাচন নিয়ে, মানুষের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে। এটা বিএনপির চরিত্র। তার কারণ একটাই, ওরা তো গণমানুষের দল না। ওরা মানুষকে পরোয়া করে না। ক্ষমতা ওদের কাছে ভোগের বস্তু, লুটের সুযোগ, লুটের মাল। আর বাংলাদেশের মানুষ তাদের কাছে কিছুই না।'

বৃহস্পতিবার (ডিসেম্বর ১৫) দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিএনপির বিরুদ্ধে এসব মন্তব্য করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সম্মেলনে আওয়ামী লীগ জনগণের কল্যাণে কাজ করে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মানুষ জানে এই আওয়ামী লীগ স্বাধীনতা এনে দিয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে। তারই হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের মাধ্যমে। কাজেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে মানুষের ভাগ্য পরিবর্তন হয়।

এ সময় বিএনপির জুলুম-অত্যাচারের সঙ্গে একাত্তরের কোনো তফাৎ দেখেন না বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। 

২০০১ পরবর্তী বিএনপি আমলের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আমাদের হাজার হাজার নেতাকর্মীর কারও চোখ তুলে নিয়েছে, হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে হাড় গুঁড়ো গুঁড়ো করে দিয়েছে, জেলে নিয়ে গেছে, একেকটা নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা দিয়েছে। হয়রানির চরম অবস্থা। সারা বাংলাদেশে ঠিক পাকিস্তানি হানাদার বাহিনী যেভাবে এ দেশে নারীদের ওপর অত্যাচার করেছে, গণহত্যা চালিয়েছে, অগ্নিসংযোগ করেছে, বিএনপি জামায়াতকে নিয়ে যখন ক্ষমতায় এলো মনে হলো যেন সেই পাকিস্তানি হানাদার বাহিনী সেই অত্যাচার-গণহত্যারই যেন পুনরাবৃত্তি।

শেখ হাসিনা বলেন, এদের দুঃশাসন চরম পর্যায়ে। আমরা আওয়ামী লীগ অফিসে যেতে পারতাম না। রাজনীতি করার সুযোগ ছিল না। যুব মহিলা লীগ করার পর সব বাধা অতিক্রম করে আমার এই মেয়েরা রাস্তায় নেমে আন্দোলন করেছে। এই মেয়েদেরও কিন্তু ওরা ছাড়েনি! একদিকে পুলিশ বাহিনী, আরেকদিকে ছাত্রদল; বিএনপির গুণ্ডা বাহিনী। অকথ্য নির্যাতন করেছে আমাদের মেয়েদের ওপর। তারা যে অত্যাচার করেছে, আমরা কিন্তু তার কিছুই তাদের ওপর করিনি। আমরা প্রতিশোধ নিতে যাইনি, দেশের উন্নয়নের দিকে মনোযোগ দিয়েছি।

সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন থেকে এদিন সহযোগী সংগঠনটির নতুন সভাপতি ও সম্পাদক ঘোষণা করা হয়। যুব মহিলা লীগের নতুন সভাপতি হয়েছেন আলেয়া সারোয়ার ডেইজি। সাধারণ সম্পাদক হয়েছেন শারমিন সুলতানা লিলি। নতুন এ নেতৃত্বের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তব্য দেন যুব মহিলা লীগের বিদায়ী সভাপতি নাজমা আক্তার ও সাধারণ সম্পাদক অপু উকিল।


একাত্তর/এআর

আড়াই বছর বন্ধ থাকার পর অবশেষে খুললো মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে দেশটিতে কাজের সুযোগ পেয়েছেন ১১২ জন বাংলাদেশি শ্রমিক। 
শেখ হাসিনাকে দেশে ফিরতে হলে প্রত্যর্পণ চুক্তির অধীনেই আসতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ‘ডিসেম্বরে হয়ে যাবে, শেখ হাসিনা আসবেন না। তার লুটেরা দলের বিরুদ্ধে...
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা সরকারের অনুরোধ ভারতের প্রতিষ্ঠিত আইনি প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে নয়াদিল্লি। তবে ভ্রমণসংক্রান্ত নথি নিয়ে...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
ফরাসি সিনেমার অন্যতম পরিচিত মুখ অভিনেতা জেরার্দ দেপার্দিউকে ২০১৮ সালে নামী অভিনেত্রী শার্লট আর্নল্ডকে ধর্ষণের অভিযোগে বিচারের মুখোমুখি হতে হবে। মামলাটি বিচারের আওতায় না নেয়ার আবেদন বৃহস্পতিবার...
অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এই হামলার মাধ্যমে হ্যাকাররা সংস্থাটির কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যের নাগাল পেয়েছে।
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ হোসেন নয়নকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের...
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে অতিবৃষ্টিতে বাগেরহাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে, যার ফলে কয়েক দিন ধরে পানিতে ডুবে থাকা কাচা-পাকা আমন ধানে পচন ধরেছে। এর মধ্যেই বৃষ্টির পর চড়া রোদ ওঠায় শুকিয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর