বৈশ্বিক মন্দা মোকাবেলায় জনগণের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২, ১২:০৩ এএম

বৈশ্বিক মন্দা মোকাবেলা ও দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের রাষ্ট্রবিরোধী চক্রান্ত কাটিয়ে উঠতে জনগণের সহায়তা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিজয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, দেশের মানুষের ওপর আস্থা হারিয়ে বিএনপি-জামাত জোট এখন বিদেশিদের কাছে দেশের বদনাম করতে ভাড়াটিয়া লোক নিয়োগ করেছে। 

গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেয়া ভাষণে বৈশ্বিক সংকটের কারণে দেশের অর্থনীতির ওপর যে চাপ পড়েছে তার বিস্তারিত তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সাধারণ মানুষের কথা চিন্তা করে যেখানেই পণ্য পাওয়া যাচ্ছে, সেখান থেকেই সংগ্রহ করা হচ্ছে। 

তিনি বলেন, ‘সঙ্কট আসবে। সঙ্কটে ভয় পেলে চলবে না। জনগণের সহায়তায় আমরা করোনাভাইরাস মহামারি সফলভাবে মোকাবিলা করেছি। বর্তমান বৈশ্বিক মন্দাও আমরা মোকাবিলা করবো, ইনশাআল্লাহ। এজন্য আপনাদের সহযোগিতা চাই।’

প্রধানমন্ত্রী বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে মনগড়া বক্তব্য দিচ্ছেন অনেকেই। ব্যাংকে টাকা নেই বলেও গুজব ছড়ানো হচ্ছে। গুজবে কান না দেওয়ার আহবান জানিয়ে তিনি জানান, ব্যাংকে টাকার কোন ঘাটতি নেই।

পদ্মাসেতু, পায়রা সেতু, কর্ণফুলি টানেল, উদ্বোধনের অপেক্ষায় থাকা মেট্রোরেলসহ আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদে যোগাযোগ অবকাঠামো খাতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়নবিরোধী একটি গোষ্ঠী অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। জিয়াউর রহমান থেকে হাল আমলের বিএনপি-জামাতের সন্ত্রাস ও নাশকতার চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: সরকারি ব্যয় কমাতে জমি অধিগ্রহণ ও যন্ত্রপাতি কেনা স্থগিত

তিনি বলেন, দেশের মানুষের উপর আস্থা হারিয়ে বিএনপি-জামাত এখন বিদেশিদের কাছে দেশের বদনাম করার জন্য কিছু ভাড়াটিয়া লোক নিয়োগ করেছে। পাচারকৃত অর্থ ব্যবহার করছে আর দেশের বদনাম করে বেড়াচ্ছে।

তাই, বর্তমান সরকারের দেখানো উন্নত মর্যাদাশীল জীবন নাকি বিএনপির দুঃশাসন ও দুর্বৃত্তায়ন, তা ব্যালটেই বেছে নেয়ার সিদ্ধান্ত নেয়ার আহবান জানান প্রধানমন্ত্রী। 


একাত্তর/এসজে

সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধাদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। আগামী আগস্টের মাঝামাঝি সময়ে এই কার্ডের...
যানজট নিরসন ও আধুনিক ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতে রাজধানীতে আরও অন্তত ৫০টি পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে ‘অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তিনি বাংলাদেশে ফিরলে আইন অনুযায়ী তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে। তবে তাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা প্রয়োজন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যে যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
২০২২ সালে শেখ হাসিনার সরকারের আমলে বিশ্বকাপ ফুটবলের সম্প্রচারস্বত্ব কেনার নামে বড়ো অঙ্কের অর্থ লোপাট হয়েছিলো বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তবে বর্তমান সরকার কোনো...
২০১৩ সালের পাঁচ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞ ও মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখার কাছে জমা দেওয়া...
চলতি বছরের শুরুতে কাতারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘ফিনালিসিমা’- যেখানে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আমেরিকা ও ইউরোপের দুই চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও স্পেনের। কিন্তু ইরান ও মার্কিন-ইসরাইলি সামরিক...
এবারের বিশ্বকাপে একদল ফুটবল ভক্তের অংকটা একদম পরিষ্কার ও সরল- আর্জেন্টিনা যার বিপক্ষেই খেলবে, সমর্থন করতে হবে সেই দলকেই! এই ‘অ্যান্টি-আর্জেন্টিনা’ বা আর্জেন্টিনা-বিদ্বেষী হিড়িকের চক্করে পড়ে ভক্তরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর