হজ নিবন্ধনের সময় বাড়লো ২১ মার্চ পর্যন্ত

আপডেট : ১৬ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম

চলতি বছরের জন্য হজের নিবন্ধনের সময় ২১ মার্চ পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। 

বৃহস্পতিবার (১৬ মার্চ) নিবন্ধন শেষ হওয়ার তারিখ নির্ধারিত ছিল, কিন্তু সন্ধ্যা পর্যন্ত কোটা পূরণ না হওয়ায় আবারও নিবন্ধনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্ম মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। এবার বাংলাদেশ থেকে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও ১ লাখ ১২ হাজার ১৯৮ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ করার সুযোগ পাবেন।

এদিন সন্ধ্যা পর্যন্ত মোট এক লাখ ১০ হাজার ৪৫৫ জন নিবন্ধন করছেন। অর্থাৎ বাংলাদেশের কোটা পূরণ হতে আরও বাকি আছে ১৬ হাজার ৭৪৩ জন।

অন্যদিকে, ঘোষিত হজ প্যাকেজের মূল্য কমানোর কোনো সুযোগ অন্তত মন্ত্রণালয় পর্যায় থেকে নেই বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম। 

বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। হজ প্যাকেজে অনড় থাকার যুক্তি দেখিয়ে তিনি বলেন, হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটিতে ৩১টি মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদার কর্মকর্তারা আছেন। আমাদের প্রতিমন্ত্রীও আছেন। আমরা যে তথ্য-উপাত্ত উপস্থাপন করেছি সেটি বিচার-বিশ্লেষণ করেই কমিটিতে হজ প্যাকেজ অনুমোদিত হয়েছে।

তিনি বলেন, ‘হজ প্যাকেজ সংশোধন হওয়ার বিষয়টি আমাদের পর্যায়ে নিষ্পত্তিযোগ্য না। এই বিষয়ে আমাদের কোনো আলোচনাও নেই।’

আরও পড়ুন: ‘আইনজীবী সমিতি নিয়ে কিছু করার নেই প্রধান বিচারপতির’

বাংলাদেশ থেকে ২০২৩ সালে হজের জন্য সরকারিভাবে প্রত্যেকের জন্য হজ প্যাকেজ ধরা হয়েছে ৬ লাখ ৮৩ হাজার ১৫ টাকা। অন্যদিকে, বেসরকারি খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। যা গত বছরের সর্বনিম্ন খরচের তুলনায় প্রায় দুই লাখ টাকা বেশি। 

এত বেশি টাকায় হজ প্যাকেজ ঘোষণার পরপরই বিষয়টি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কেউ কেউ উকিল নোটিশ ও হাইকোর্টে রিট পর্যন্ত দায়ের করেছেন।

বুধবার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে হজের খরচ অন্তত ৫০ হাজার টাকা কমানোর সুপারিশ করা হয়েছে।


একাত্তর/এসজে

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
চাকরির প্রলোভন দেখিয়ে মানুষকে পাচারের পর সাইবার স্ক্যাম বা অনলাইন প্রতারণায় বাধ্য করার ঘটনা দক্ষিণ এশিয়ায় বাড়ছে।
নেপালে ২৬ আগস্টের বন্যার পর সহমর্মিতা ও ত্রাণ কার্যক্রমে বাংলাদেশের ১০ লাখ মার্কিন ডলার সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান বলেছেন, সাংবাদিকরা আছেন বলেই দেশে গণতন্ত্র টিকে আছে। সাংবাদিকরা হচ্ছেন গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ।
আগামী বছরের (২০২৭) মার্চ মাসে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে নেপাল সফর করবে বাংলাদেশ দল। এই সফরে নেপালের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর