প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে মামলা

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১২:২৬ পিএম

প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  

একই মামলায় প্রথম আলোর সাভার প্রতিবেদক শামসুজ্জামানকেও আসামি করা হয়েছে। এ ছাড়া মামলায় আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন। 

বুধবার (৩০ মার্চ) দিবাগত মধ্য রাতে আবদুল মালেক ওরফে মশিউর মালেক নামে সুপ্রিমকোর্টের একজন আইনজীবী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।

জানা গেছে, ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে রমনা থানার পরিদর্শক (নিরস্ত্র) আবু আনছারকে।

এর আগে বুধবার স্বাধীনতা দিবসে ‘মিথ্যা ও বানোয়াট’ তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগ এনে রাজধানীর তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে শামসুজ্জামানের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন রাজধানীর কল্যাণপুরের বাসিন্দা সৈয়দ মো. গোলাম কিবরিয়া।


একাত্তর/এআর

ছাগলকাণ্ডে আলোচিত সাবেক জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা মো. মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজকে (প্রথম স্ত্রী) গ্রেপ্তার করা হয়েছে।
সাংবাদিকদের নিপীড়নের জন্য যেসব আইন ও ধারা আছে সেগুলো এখনই বাদ দেওয়ার প্রস্তাব তুলেছেন বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকরা। তারা সংবিধানসহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব দিয়েছেন এবং সাংবাদিকদের...
ভোট আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন প্রার্থীদের মধ্যে ১৯ আছেন গণমাধ্যমসংশ্লিষ্ট। এদের কেউ দলীয় মনোনয়নে ভোটের মাঠে নেমেছেন। কেউ লড়ছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। 
বহুল বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনে (ডিএসএ) দায়ের করা মামলা বাতিলের সুযোগ নেই বলে আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী আরও বলেছেন, এ সংক্রান্ত বিষয়ে ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না।
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর