পুড়েছে পাঁচ হাজার দোকান, ক্ষতি দুই হাজার কোটি: মালিক সমিতি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ০৪:৫৮ পিএম

বঙ্গবাজারের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের আরও প্রায় আড়াই হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের প্রায় ৫ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

বঙ্গবাজারের আড়াই হাজারসহ আশপাশের মার্কেটের আরও প্রায় আড়াই হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেন দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন।

অগ্নিদুর্ঘটনাস্থল পরিদর্শনে এসে তিনি বলেন, আগুনে আনুমানিক দুই হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিপূরণ হিসেবে প্রাথমিকভাবে থোক বরাদ্দ হিসেবে ৭০০ কোটি টাকা প্রয়োজন বলে জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি।

তিনি বলেন, ‘আমাদের জানা মতে, শুধু বঙ্গবাজার কাঠের মার্কেটেই আড়াই হাজারের মতো দোকান রয়েছে। এখানে ছোট ছোট ব্যবসায়ীরা দোকান করেন। সামনে ঈদ। সবাই ঈদকেন্দ্রিক বেচাকেনার পণ্য তুলেছেন দোকানে। এমন সময় এই অগ্নিকাণ্ড বড় ধরণের ক্ষতি ডেকে এনেছে।’

image

ব্যবসায়ী এ নেতা আরও বলেন, ‘এই ব্যবসায়ীদের পুঁজি বলতে দোকানের মালামালই। মালামাল পুড়ে গেলে তাদের আসলে পুঁজির পুরোটাই শেষ। এখন তাদের জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, রমজানের ঈদকেন্দ্রিক ব্যবসায় ক্ষতি পুষিয়ে দিতে প্রাথমিকভাবে ৭০০ কোটি টাকা থোক বরাদ্দের দেওয়া হোক।’

উল্লেখ্য বঙ্গবাজারে মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৬টা ১২ মিনিটে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। একে একে আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ৪৮টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর ১২টা ৩৬ মিনিটে।


একাত্তর/এআর

ভারতীয় ও বার্মা টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে কোনো মুহূর্তে দেশে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। এ ধরনের শক্তিশালী...
বর্ষা মৌসুমে রাজধানী ও আশেপাশের এলাকা ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি পরিমাণ এবং অর্থনীতিতে এর আঘাত প্রতিঘাত গত কয়েক দশকের অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে।
ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় ছয় হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 
ঘূর্ণিঝড়ের তাণ্ডব কত প্রলয়ংকারী হতে পারে, আবারো তার সাক্ষী হলো বাংলাদেশ। সময় যত গড়াচ্ছে ততই স্পষ্ট হচ্ছে প্রবল রিমালের ধ্বংসলীলা। দমকা বাতাস আর ভারী বৃষ্টি কমতে শুরু করার পর দেশের উপকূলীয় এলাকায়...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর