রিমালে ক্ষতি প্রায় সাত হাজার কোটি টাকা

আপডেট : ০২ জুন ২০২৪, ০৩:১৮ পিএম

ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে দেশের ২০ জেলায় ছয় হাজার ৮৮০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান। 

রোববার সচিবালয়ে ঘূর্ণিঝড় রিমালের ক্ষয়ক্ষতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে ক্ষয়ক্ষতির এ হিসাব উঠে এসেছে বলে জানান মহিববুর রহমান। বলেন, আগামী ৯ জুন বৈঠক করে ক্ষয়ক্ষতির পুরো হিসাব প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়া হবে। 

গত রোববার রাতে উপকূলে আছড়ে পরার ব্যাপক তাণ্ডব চালায় রিমাল। আঘাত হানার পর কিছুটা দুর্বল হয়ে স্থল নিম্নচাপে রূপ নিলেও, প্রায় ৩৬ ঘণ্টা বাংলাদেশের ভূখণ্ডে অবস্থান করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। 

সরকারের পক্ষ থেকে প্রাথমিক হিসাবে বলা হয়, ঘূর্ণিঝড়ের তাণ্ডবে দেড় লাখের বেশি বাড়িঘর সম্পূর্ণ ও আংশিকভাবে বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে সাড়ে ৩৭ লাখ মানুষ। আর কেড়ে নিয়েছে দশটি প্রাণ।    

এদিন প্রতিমন্ত্রী বলেন, সব মন্ত্রণালয়কে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য ক্ষয়ক্ষতি কম হয়েছে। সংবেদনশীল অবকাঠামোগুলোর ক্ষতি হয়নি। 

তবে পায়রা বন্দর কিছুটা ক্ষতি এবং উপকূলের বেড়িবাঁধে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি। 

মহিববুর রহমান বলেন, এক লাখের বেশি পুকুর এবং দেড় হাজার ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা এক হাজার ১৬৩টি। আর পানি সম্পদ মন্ত্রণালয়ের ৮৮৯টি স্থাপনা কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ১৯টি জেলায় পাঁচ কোটি ৭৫ লাখ নগদ টাকা, ৫৫০ টন চাল, ৯ হাজার প্যাকেট শুকনো খাবার,  ২০০ বান্ডিল ঢেউটিন, শিশুদের ও গো খাদ্যের জন্য দুই কোটি ৪৫ লাখ টাকা করে বিতরণ করা হয়েছে বলেও জানান তিনি। 

প্রতিমন্ত্রী বলেন, ঘেরে শতশত কোটি টাকার মাছের ক্ষতি হয়েছে। মালিকদের সর্বোচ্চ সহায়তা করা হবে। প্রধানমন্ত্রী সবাইকে সর্বোচ্চ সহায়তার নির্দেশ দিয়েছেন। 

আরবি
টাইমলাইন: ঘূর্ণিঝড় রিমাল
০২ জুন ২০২৪, ১৪:৫৮
রিমালে ক্ষতি প্রায় সাত হাজার কোটি টাকা
কলম্বিয়ার সান হোসে দেল পালমারেতে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পে প্রাণহানি এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
ভারতীয় ও বার্মা টেকটোনিক প্লেটের সংঘর্ষ এবং বাংলাদেশের ভূ-তাত্ত্বিক অবস্থান পর্যালোচনা করে বিজ্ঞানীরা জানাচ্ছেন, যে কোনো মুহূর্তে দেশে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানতে পারে। এ ধরনের শক্তিশালী...
বর্ষা মৌসুমে রাজধানী ও আশেপাশের এলাকা ছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষয়ক্ষতি পরিমাণ এবং অর্থনীতিতে এর আঘাত প্রতিঘাত গত কয়েক দশকের অভিজ্ঞতাকে ছাড়িয়ে গেছে।
সিলেটসহ বন্যা দুর্গত এলাকাগুলোতে মানুষের প্রয়োজন এবং চাহিদা মোতাবেকই ত্রাণ যাচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর