উপকূল অতিক্রম করছে মোখা, কেন্দ্র ৩০৫ কিমি দূরে

আপডেট : ১৪ মে ২০২৩, ০১:৩০ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা রোববার ভোর থেকেই উপকূল অতিক্রম করতে শুরু করেছে। তবে এর কেন্দ্র এখনও ৩০৫ কিমি দূরে আছে। বিকাল তিনটার মধ্যে কেন্দ্র উপকূল স্পর্শ করবে।

রোববার সকালে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়েছে।

ব্রিফিংয়ে বলা হয়, মোখা উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে বিকাল বা সন্ধ্যা নাগাদ কক্সবাজার ও উত্তর মায়ানমার অতিক্রম সম্পন্ন করতে পারে। পুরো ঝড়টি অতিক্রম করতে প্রায় ১৫ ঘণ্টা সময় লাগবে। ঝড়টির কেন্দ্র যখন বাংলাদেশ অতিক্রম করবে তখন বাতাসের সর্বোচ্চ গতি ১৪০-১৮০ কিলোমিটার হতে পারে।

ব্রিফিংয়ে আরও বলা হয়, ঘূর্ণিঝড় মোখায় বেশি ঝুঁকির মধ্যে রয়েছে সেন্টমার্টিন দ্বীপ। মোখার কেন্দ্র দ্বীপটির মাত্র ৩০-৪০ কিমি দক্ষিণ দিয়ে অতিক্রম করবে। এতে দ্বীপটি জলোচ্ছ্বাসে তলিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দ্বীপের উভয় পাশে পানির সমতা ঠিক থাকলে পানি আবার অল্প সময়ের মধ্যেই নেমে যাবে। এছাড়াও চট্রগ্রাম ও কক্সবাজার এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহ ৮ থেকে ১২ ফুট জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।

ব্রিফিংয়ে জানানো হয়, মোখার শক্তি আর বাড়ার সম্ভাবনা নেই। যেহেতু এটি উপকূল অতিক্রম শুরু করেছে, ধীরে ধীরে এর শক্তি কমতে থাকবে।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোখায় সবচেয়ে ঝুঁকিতে যেসব এলাকা

ব্রিফিংয়ে বলা হয়, ঝড়টির কেন্দ্রের মূল অংশের ডান পাশ মিয়ানমারের দিকে আছে আর বাম অংশ আছে বাংলাদেশের দিকে। কেন্দ্র এবং ডান পাশের যে ভয়াবহতা তা মায়ানমারের দিকে আছে। বাম পাশের ভয়াবহতা সেই তুলনায় অনেক কম। 


একাত্তর/জো

বঙ্গোপসাগরে সৃষ্টি হবার পর ক্রমেই উপকূলের দিকে ধেয়ে আসতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘দানা’। বর্তমানে এটি পায়রা সমুদ্র বন্দর থেকে সাড়ে ৫০০ কিলোমিটার দূরে অবস্থান করছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
প্রবল ঘূর্ণিঝড় রিমালের কেন্দ্র দেশের উপকূল অতিক্রম শেষ করেছে। এক থেকে দেড় ঘণ্টার মধ্যেই এটি প্রবল থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর হবে নিম্নচাপ।
প্রবল ঘূর্ণিঝড় রিমাল বাংলাদেশের উপকূলীয় এলাকা অতিক্রম করছে। কোথাও কোথাও বাতাসের গতিবেগ ১৩০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর ।
উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় মিধিলি। শুক্রবার দুপুরে মোংলা-পায়রা দিয়ে উপকূল অতিক্রম করে ঘূর্ণিঝড়টি এখন গভীর নিন্মচাপে পরিণত হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর