২৫ জুন উৎপাদনে ফিরছে পায়রা বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ২৪ জুন ২০২৩, ১২:০৭ পিএম

পায়রা কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রে ২৫ জুন পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হবে।

শনিবার বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানি (প্রা.) লিমিটেডের (বিসিপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এএম খুরশেদুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। খবর: বাসস।

এর আগে, গত ২২ জুন ইন্দোনেশিয়া থেকে কয়লাভর্তি একটি জাহাজ বিদ্যুৎকেন্দ্রেটির জন্য জ্বালানি নিয়ে এসেছে।

বিসিপিসিএলের ব্যবস্থাপনা পরিচালক জানান, মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি জাহাজ এমভি অ্যাথেনা ৪১ হাজার ২০৭ টন কয়লা নিয়ে ২২ জুন পায়রা বন্দরে নোঙর করেছে। জ্বালানির যোগান পেয়ে পায়রা বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ২৫ জুন প্ল্যান্টের একটি ইউনিট চালু করার জন্য সকল প্রস্তুতি নিয়েছে এবং পরে আরেকটি ইউনিটও চালু হবে।

আল্ট্রাসুপার ক্রিটিক্যাল তাপবিদ্যুৎ কেন্দ্রটি গত ৫ জুন দুপুর ১২টায় কয়লার যোগান না থাকার কারণে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করে দিয়েছিল।

পায়রা বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আজিজুর রহমান জানান, আগামী ১ জুলাই কয়লা নিয়ে আরেকটি জাহাজ বন্দরে আসার কথা রয়েছে। পর্যায়ক্রমে আরও ১০টি জাহাজ পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে আসার কথা রয়েছে বলেও জানান তিনি।

পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী শাহ আব্দুল হাসিব জানান, ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে যাত্রা করার ১০দিন পর জাহাজটি পায়রা বন্দরে পৌঁছে।

আরও পড়ুন: ঈদে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা

পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রটি এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম।


একাত্তর/জো

চলতি বছরের ৯ এপ্রিল পর্যন্ত দেশের সরকারি ও বেসরকারি বিদ্যুৎকেন্দ্রগুলোর (বিদ্যুৎ আমদানিসহ) মোট বকেয়া বিলের পরিমাণ ৫২ হাজার ৩০০ কোটি ৮৮ লাখ টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী...
ভারতের ঝাড়খন্ডের গোড্ডার আদানি গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে আবারও সরবরাহ শুরু হয়েছে। কারিগরি ত্রুটি সারানোর পর একটি ইউনিট থেকে সোমবার বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়।
আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ৬০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কক্সবাজার বায়ু বিদ্যুৎকেন্দ্র। পরীক্ষামূলক উৎপাদনে সফল হওয়ার পর বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক যাত্রা শুরু করে এ কেন্দ্রটি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের জন্য সহজ নীতিমালা করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। আগামী সেপ্টেম্বর এই নীতিমালা চূড়ান্ত করতে চায় সাংবিধানিক সংস্থাটি।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর