আলু ও কাঁচামরিচে কারসাজির গন্ধ পাচ্ছে ভোক্তা অধিকার

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ০৬:২১ পিএম

রপ্তানির পরও দেশে প্রতি বছর ৩০ লাখ মেট্রিক টন আলু উদ্বৃত্ত থাকে। তাই হঠাৎ আলুর দাম বাড়াকে অযৌক্তিক বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এনিয়ে কোল্ড স্টোরেজ মালিকদের সাথে বৈঠক করার কথা জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক।

এদিকে কাঁচা মরিচের দাম বাড়ার পেছনে কোনো সুপার শপের কারসাজি আছে কিনা, সেটিও খতিয়ে দেখছে সংস্থাটি। বেশি দামে কাঁচা মরিচ বিক্রি করা সুপারশপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক এ.এইচ.এম. সফিকুজ্জামান।

কাচামরিচ ও আদা রসুনের অস্বাভাবিক দামের পেছনে কারণ খুঁজতে কারওয়ান বাজারের টিসিবি ভবনে ব্যবসায়ীদের সাথে বৈঠকে বসে ভোক্তা অধিকার ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা। চিনি, কাঁচা মরিচ, আদা ও রসুনের মূল্য এবং সরবরাহ স্থিতিশীল রাখার লক্ষ্যে সুপারশপ, পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

হঠাৎ করে সরবরাহ কমের অজুহাত দেখিয়ে বাড়ছে আলুর দামও। অথচ বিদেশে রপ্তানির পরও দেশে অন্তত ৩০ লাখ মেট্রিকটন আলু উদ্বৃত্ত থাকে। কোন কারণ ছাড়া আলুর দাম বাড়ার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন জাতীয় ভোক্তা অধিকারের মহাপরিচালক।

তবে আলোচনা জুড়ে ছিলো কাচা মরিচের দাম বাড়ার কারণ অনুসন্ধান। ভোক্তা অধিকারের মহাপরিচালকের একের পর এক প্রশ্নে নাজেহাল অবস্থা হয় মরিচ ব্যবসায়ীরা। তিনি বলেন, অস্থির বাজারের মধ্যে কয়েকটি সুপারশপ কাঁচামরিচ বিক্রি করে অতিরিক্ত মুনাফা করেছে।

সফিকুজ্জামান বলেন, আমাদের কাছে তথ্য রয়েছে ৪০০ টাকার কাঁচামরিচ ৬২০ থেকে ৭৫০ টাকায় বিক্রি করেছে সুপারশপগুলো। ওই দিন পাইকারি বাজার থেকে ৪২০ টাকা মধ্যে কাঁচা মরিচ সংগ্রহ করেছিল সুপারশপগুলো। তাদের দাম বাইরের বাজার প্রভাবিত করেছে। 

সুপার শপ স্বপ্ন ও মিনা বাজার ঈদের পর একদিনেই কাঁচামরিচের দাম বাড়ায় কেজিতে দুইশ’ টাকা। যেসব প্রতিষ্ঠান এভাবে দাম বাড়িয়েছে তাদের কাছে ব্যাখ্যা চেয়েছে ভোক্তা অধিকার। সন্তোষজনক কারন দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।  

বাজারের নিত্যপন্যের দাম স্বাভাবিক রাখতে ভোক্তা অধিকারের জোড়ালো অভিযান শুরু হবে বলেও জানায় সংস্থাটি। তবে, জনসচেতনতা ছাড়া বাজারে অভিযান চালিয়ে নিত্যপণ্যের দাম বাড়ার লাগাম টানা সম্ভব নয় বলে মনে করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। 


একাত্তর/আরবিএস  

প্রতি কেজি ইলিশের খুচরা মূল্য সর্বোচ্চ ৭০০ টাকা নির্ধারণ করার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার। 
বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় ফর্মুলার মাধ্যমে সেপ্টেম্বরের জন্য জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। এর ফলে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনে এক টাকা ২৫ পয়সা এবং পেট্রোল ও অকটেনে ছয়...
খেজুরের খুচরা মূল্য নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম বেঁধে দেয়া হয়েছে কেজি প্রতি ১৫০ থেকে ১৬৫ টাকা। অন্যদিকে বহুল ব্যবহৃত জাইদি খেজুরের দাম নির্ধারণ করা...
ওষুধের দাম বেড়ে যাওয়ায় যেকোনো মূল্যে নিত্যপ্রয়োজনীয় এ পণ্যটির দাম কমাতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর