উদাসীনতা ও কারিগরি দুর্বলতায় নাগরিকদের তথ্য ফাঁস

আপডেট : ২৪ জুলাই ২০২৩, ০৮:২৯ পিএম

নাগরিকদের তথ্য ফাঁসের কারণ খুঁজে পেয়েছে এ বিষয়ে গঠিত তদন্ত কমিটি। এরই মধ্যে তারা প্রতিবেদনও জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দায়িত্বশীলদের উদাসীনতা ও কারিগরি দুর্বলতার কারণে নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়েছে।

সোমবার তদন্ত কমিটির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক তদন্ত কমিটির সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন। 

পলক বলেন, কতগুলো ডেটা ফাঁস হয়েছে, সে বিষয়ে সঠিক সংখ্যা জানা যায়নি। তাই ৫ মিলিয়ন ডেটা ফাঁস হওয়ার দাবি গ্রহণ করা বা বাদ দেওয়া যাচ্ছে না।’ 

প্রতিমন্ত্রী দাবি করেন, ‘ডার্ক ওয়েবে বা ব্ল্যাক মার্কেটে ফাঁস হওয়া তথ্য বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায় নি।’

প্রতিবেদন নাগরিকদের ব্যক্তিগত তথ্য ফাঁসের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওয়েব অ্যাপ্লিকেশনের কারিগরি দুর্বলতাকে মূল হিসেবে বিবেচনা করা হয়েছে।

তদন্ত কমিটি প্রতিবেদনে জানিয়েছে, যথাযথ কারিগরি জ্ঞান সম্পন্ন লোক না থাকায় তাদের ওয়েব অ্যাপ্লিকেশনগুলো যথাযথভাবে তদারকি করা হয়নি।

এছাড়া তদন্ত কমিটি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য পাঁচটি সুপারিশ এবং ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আরও ছয়টি সুপারিশ করেছে।

গেলো সাত জুলাই রাত আটটার দিকে খবর ছড়িয়ে পড়ে, সরকারি একটি ওয়েব সাইট থেকে লাখ লাখ বাংলাদেশির নাগরিক তথ্য ফাঁস হয়েছে। মুহূর্তেই সরগরম হয়ে ওঠে দেশ।

পরদিন জানা যায়, আরও তিনটি প্রতিষ্ঠানের ওয়েব সাইটের তথ্য আছে ঝুঁকিতে। মূল কারণ খুঁজতে গঠিত হয় তদন্ত কমিটি। সেই কমিটিকে প্রতিবেদন জমা দেয়ার জন্য সাত দিনের সময় বেঁধে দেয়া হয়। 

জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট থেকেও তথ্য ফাঁসের ঘটনা ঘটেছে বলে তদন্ত কমিটি। 

পলক বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট থেকে তথ্য ফাঁস হয়েছে। এই প্রতিষ্ঠানের সংশ্লিষ্টদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে।

তিনি বলেন, ‘ফাঁস হওয়া তথ্যের মধ্যে নির্বাচন কমিশনের ডেটা এবং ন্যাশনাল আইডির সাথে সম্পর্ক নেই। ফলে জাতীয় নির্বাচন ইস্যুতে ঝুঁকি নেই। এছাড়া 

ফাঁস হওয়া তথ্যের মধ্যে কোনো বায়োমেট্রিক তথ্য ছিল না। 

তথ্য ফাঁস নিয়ে সরকার গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন সোমবারের মধ্যেই প্রধানমন্ত্রীর কাছে পাঠানোর কথা রয়েছে। এছাড়া সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিব বরাবর তদন্ত কমিটির সুপারিশ তুলে ধরা হবে।


একাত্তর/এসি/আরবি

ছবি ছাড়া কেবল বায়োমেট্রিক তথ্যের ভিত্তিতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার সুবিধা চেয়ে করা রিট ও রুল খারিজ করে দিয়েছে হাইকোর্ট। এর ফলে এনআইডি করার ক্ষেত্রে ছবি তোলার বাধ্যবাধকতা বহাল থাকছে।
জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) জন্মতারিখসহ বিভিন্ন তথ্য সংশোধনের আবেদন নিষ্পত্তিতে গতি আনতে নতুন পরিপত্র জারি করেছে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়। এর ফলে অনলাইনে যাচাইযোগ্য জুনিয়র স্কুল সার্টিফিকেট...
এখন থেকে ১৬ বা ১৭ বছর পূর্ণ হলেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাবেন বাংলাদেশি নাগরিকেরা। রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগের এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
সোমবার বিকেল থেকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত জাতীয় পরিচয়পত্রের ঠিকানা পরিবর্তনসহ অন্যান্য তথ্য সংশোধন বন্ধ থাকবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর