পিএসসিতে রপ্তানির সুযোগ রেখে এক মাসের মধ্যে দরপত্রের উদ্যোগ

আপডেট : ১৪ আগস্ট ২০২৩, ০৩:১১ পিএম

সমুদ্রে তেল, গ্যাস অনুসন্ধানে উৎপাদন মালিকানা চুক্তি-পিএসসিতে রপ্তানির সুযোগ রেখে এক মাসের মধ্যে দরপত্র আহ্বান করবে সরকার

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানিয়েছেন, অনুসন্ধানে বিদেশি কোম্পানি দেশের স্বার্থ দুটোর সমন্বয়ে এবার পিএসসি নির্ধারণ করা হয়েছে।

পিএসসিতে বিদেশি কোম্পানির সুবিধা কম থাকায় এর আগে কেউ অনুসন্ধানে আগ্রহ দেখায়নি তাই এবারের পরিবর্তনকে ইতিবাচক বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা।

ভারত মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নির্ধারনের পর সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানের জন্য একাধিক বিদেশি কোম্পানিকে কাজ দিলেও শেষ পর্যন্ত কাজ করেনি পরে সরকার পিএসসি সংশোধন করে এরই মধ্যে অর্থনীতি বিষয়ক মন্ত্রিসভা কমিটি তা অনুমোদনও করেছে

সমুদ্রে অনুসন্ধানের জন্য এরই মধ্যে যুক্তরাষ্ট্রের এক্সন মবিলসহ একাধিক বিদেশি কোম্পানি এরইমধ্যে আগ্রহ প্রকাশ করেছে

জ্বালানি সচিব মো. খায়েরুজ্জামান জানিয়েছেন, একমাসের মধ্যে দরপত্র আহবান করা হবে। তিনি বলেন, ‘সর্বোচ্চ এক মাসের মধ্যে বিডিংয়ে যাওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। আমাদের অনুমান এবার যথেষ্ট পরিমাণ সাড়া পাওয়া যাবে। এরইমধ্যে আমরা তাদের আগ্রহের বিষয়ে আভাস পেয়েছি।’ 

বিষয়ে বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, চুক্তি অনুযায়ী সমুদ্রে তেল গ্যাস পেলে সরকার তার পাওনা বুঝে নেবে আর বিদেশি কোম্পানির অংশের তেল গ্যাস সরকার না কিনলে তখন তা রপ্তানি করতে পারবে

নসরুল হামিদ বলেন, ‘রিাটার্ন অব ইনভেস্টমেন্টকে ধরে তারা একটা শেয়ার পাবে। সে গ্যাসে আমাদের প্রায়োরিটি। আমরা কিনতে চাইলে কিনবো। একটা প্রাইস ফিক্স করা আছে। ফরমুলা দেয়া আছে। যদি আমরা না কিনি তবে তারা বাইরে বিক্রি করবে। সব পিএসসিতেই এটা আছে।’

বিদেশি কোম্পানির জন্য সুযোগ বাড়িয়ে হলেও গ্যাস অনুসন্ধান জরুরি বলে জানান ভূতত্ত্ব বিশেষজ্ঞ অধ্যাপক বদরুল ইমাম

তিনি বলেন, ‘অন্যান্য দেশের ক্ষেত্রে যেরকম, সে অনুযায়ী কিছু পরিবর্তন করার দরকার ছিলো। আমার মনে হয় চেঞ্চটা কোনো কোনো ক্ষেত্রে বেশি হয়ে গেছে। তবে এটা ঠিক বেশি হওয়াটা একদিকে ভালো। আপনি ইনিশিয়ালি আইওসিদের এট্রাক্ট করে ফেলেন। এরপর আপনি শক্তি লাইনে যান। কিন্তু আপনি যদি তাদের নিয়ে আসতে চান, তাহলে শিথিল করে নিয়ে আসেন। তার পরে যখন একটা ডিসকোভারি হয়ে যাবে, তখন শর্ত শক্ত করে দেন।

এসব কাজ আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত রাখা জরুরি বলেও মনে করেন তিনি

আন্তর্জাতিক আদালতে ২০১২ সালে মিয়ানমার ও ২০১৪ সালে ভারতের সঙ্গে সমুদ্র সীমানা বিরোধ নিষ্পত্তির পর সর্বমোট ১ লাখ ১৮ হাজার ৮১৩ বর্গকিলোমিটারের বেশি সমুদ্র অঞ্চলের ওপর মালিকানা নিরঙ্কুশ হয়। কিন্তু এখন পর্যন্ত সাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে কার্যকর কোনো অগ্রগতি নেই।

২০১২ সালের পিএসসির মাধ্যমে কাজ করার সব আয়োজন এগিয়ে নেয়া হলেও চারটি বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে তিনটি পরে চলে যায়।

২০১৯ সালে আরেকটি ‘মডেল পিএসসি’ তৈরি করা হলেও তা লাভজনক না হওয়ার শঙ্কা এবং নানা কারণে আন্তর্জাতিক কোম্পানিগুলো বঙ্গোপসাগরে গ্যাস অনুসন্ধানের কাজে আগ্রহী হয়নি।

গত ২৬ জুলাই অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি মডেল পিএসসি-২০২৩ অনুমোদন দেয়।


একাত্তর/কেএসএইচ 

২০৩০ সালের মধ্যে দেশের সড়ক পরিবহন খাতে ব্যবহৃত যানবাহনের অন্তত ৩০ শতাংশকে ইলেকট্রিক মোটরযানে রূপান্তরের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। 
জুলাই মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ জুলাই থেকে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতার কারণে বিদায়ী ২০২৫-২৬ অর্থবছরে তেল, গ্যাস, বিদ্যুৎ ও সার খাতে বাংলাদেশকে অতিরিক্ত প্রায় ৪২ হাজার ৬০০ কোটি টাকা ভর্তুকি দিতে হতে পারে...
বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় জ্বালানি তেলের সাশ্রয় নিশ্চিত করতে সরকারি সভা, কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রমে ভার্চুয়াল প্ল্যাটফর্ম ব্যবহারের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর