সাঈদীর চিকিৎসককে হত্যার হুমকিদাতা গ্রেপ্তার

আপডেট : ১৬ আগস্ট ২০২৩, ১১:৪২ পিএম

যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীকে চিকিৎসা দেয়া বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালের (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মোস্তফা জামানকে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বুধবার রাতে ঝিনাইদহ থেকে তফসিরুল ইসলামকে (২৩) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তফসিরুলকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হচ্ছে উল্লেখ করে র‌্যাব জানায়, বিস্তারিত সংবাদ সম্মেলন করে জানানো হবে।

হত্যার হুমকির পাওয়ায় মঙ্গলবার রাতে ধানমন্ডি মডেল সাধারণ ডায়েরি (জিডি) করেন ডা. মোস্তফা জামান।

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সাঈদীকে অসুস্থ অবস্থায় বঙ্গবন্ধু মেডিক্যালে নেয় কারা কর্তৃপক্ষ। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড সদস্য হিসেবে কাজ করেছেন মোস্তফা জামান।

অসুস্থ বোধ করলে রোববার জামায়াতের সাবেক নায়েবে আমির সাঈদীকে বিএসএমএমইউ হাসপাতালে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে মারা যান একাত্তরে ‘দেইল্লা রাজাকার’ নামে পরিচিত সাঈদী।

সাঈদীকে চিকিৎসা দেয়া হয়নি ফেসবুকে এমন গুজব ছড়িয়ে মোস্তফা জামানকে হুমকি দেয় সাঈদীর অনুসারীরা।

ফোনে এবং মেসেঞ্জারে বেশ কয়েকটি প্রাণনাশের হুমকি পাবার পর তিনি পুলিশের শরণাপন্ন হন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকেও বিষয়টি জানান তিনি।

 

একাত্তর/কেএসএইচ

 

বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাতদিনের ছুটি শেষে আজ থেকে সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান ও পুঁজিবাজার খুলছে। দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মজীবী মানুষরা নিজ নিজ কর্মস্থলে ফিরছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর