গাজায় ইসরাইলি সহিংসতার নিন্দা বাংলাদেশের

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, ০৬:১২ পিএম

গাজায় নারী ও শিশুসহ বেসামরিক জনগনের ওপর ইসরাইলি সেনাবাহিনীর চলমান অত্যধিক মাত্রার শক্তি প্রয়োগ ও সাধারণ জনগণের হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

রোববার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান সাক্ষাৎ করেন। সাক্ষাতের সময় বাংলাদেশ তার অবস্থানের কথা জানায়।

পরে এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, গাজায় বিপর্যয় এড়াতে মানবিক সহায়তার অনুমতি দেওয়া এবং এই অঞ্চলের একটি ন্যায্য ও স্থায়ী সমাধান এবং স্থায়ী শান্তির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন অনুযায়ী দ্বি-রাষ্ট্র সমাধানের পথে কাজ করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।

গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় ইসরাইলের নিহত হয়েছেন এক হাজার ৩০০ জনের বেশি। তিন হাজার ৪০০ জনের বেশি আহত হয়েছেন।

অপরদিকে ইসরাইলি হামলায় ৭২৪ শিশুসহ অন্তত দুই হাজার ৩২৯ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আনুমানিক ৯ হাজার ৭০০ জন আহত হয়েছেন। এছাড়া প্রায় চার লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

কেএসএইচ
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়া এক অবিস্মরণীয় নাম। বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বৈরাচারবিরোধী সংগ্রামের অপ্রতিরোধ্য কণ্ঠস্বর। দক্ষিণ এশিয়ার এই দেশটিতে বহুদলীয় গণতন্ত্রের বিকাশ...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর