নির্বাচনকালীন সরকার বিষয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: আইনমন্ত্রী

আপডেট : ১৭ অক্টোবর ২০২৩, ০৬:৪৭ পিএম

সংবিধানে নির্বাচনকালীন সরকারের কথা না থাকায় ওই সময় কেমন সরকার হবে সে বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি বলেন, নির্বাচনকালীন সরকার কেমন হবে এটা প্রধানমন্ত্রীর ইচ্ছাধীন। তিনি চাইলে ছোটও করতে পারেন, প্রয়োজন মনে করলে যেভাবে আছে, সেভাবেই থাকতে পারে।

মঙ্গলবার সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আইনমন্ত্রী।

আনিসুল হক বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকারের কথা বলা নাই। মাননীয় প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন কেবিনেটে কতজন মন্ত্রী থাকবেন।’

‘যদি তার সকলের প্রয়োজন থাকে তাহলে সকলেই থাকবেন। আর যদি তিনি মনে করেন ছোট আকারের মন্ত্রিসভা করতে পারেন। সেটা তার ইচ্ছা। সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে নিজ দফতরে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী।

তিনি বলেন, শ্রম আইনের সংশোধনী মন্ত্রিসভায় অনুমোদন করা হয়েছে। এখন যে সংশোধনীগুলো আছে সেটার বিষয়ে আইএলও’র কিছু বক্তব্য আছে।

‘কিছু কিছু ব্যাপারে আজ সমাধান করে ফেলেছি। আর কিছু বিষয়ে আগামী ২২ অক্টোবর ফের আলাপ-আলোচনায় বসব।

আনিসুল হক বলেন, প্রশ্ন উঠেছিল, ট্রেন ইউনিয়ন গঠন নিয়ে আলাপ হয়েছে। গ্রুপ অব কোম্পানিজ ট্রেড ইউনিয়ন করতে চাইলে তখন ৩০ শতাংশ শ্রমিকের সই দরকার হতো।

‘সেটিকে সংশোধন করে ২০ শতাংশ করা হচ্ছে। পর্যায়ক্রমে এটা কমানো হবে বলে আইএলও’র কাছে আমাদের অঙ্গীকার ছিল।’ 

আরবি
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রাখা হয়েছে। 
আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবারের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশে ও ইসলামী ছাত্রশিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
একাত্তরের স্বাধীনতাবিরোধী দল জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্র শিবিরের রাজনীতি বুধবারের মধ্যেই নিষিদ্ধ করা হবে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 
কোটা সংস্কার আন্দোলনকারীদের বসতে যাচ্ছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর