ভারতের সঙ্গে নির্বাচনের আলাপ হয়ে গেছে: পররাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম

ভারতের সঙ্গে আসন্ন পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে রাজনৈতিক বিষয় নিয়ে কোনো আলোচনা হবে না জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, ওই বৈঠকে দ্বিপক্ষীয় খুঁটিনাটি বিষয়ের আলোচনা হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পররাষ্ট্র সচিবের ওটাতে নির্বাচন নিয়ে আলাপ হবে না। অন্যান্য খুঁটিনাটি বিষয় নিয়ে আলাপ হবে।

মন্ত্রী বলেন, ‘নির্বাচনের আলাপতো হয়েই গেছে ওদের সাথে। এটাতো মাননীয় প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রী, তারা আলাপ করে ফেলেছেন।’

সম্প্রতি নয়া দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা হয়েছিলো। ওই বৈঠকে নয়া দিল্লি ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে, নির্বাচন কীভাবে হবে তা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের এই অবস্থান নিয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। তবে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ভারত একমত নয়, তা একরকম স্পষ্ট।

দুই প্রধানমন্ত্রীর মধ্যে কী ধরনের আলাপ হয়েছে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ভারত এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, আমরাও চাই এটা। শান্তি ও স্থিতিশীলতা তারা সেটা চায় এবং তারা চায় বাংলাদেশের যে গণতান্ত্রিক পদ্ধতি, প্রক্রিয়াটা আছে, সেটা সমুন্নত থাকুক। গণতান্ত্রিক পদ্ধতিতে যাতে কোনো রকমের ভাটা না পড়ে।

তিনি বলেন, ভারত বিশ্বের মধ্যে সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ। সুতরাং তারা সবসময় গণতন্ত্রের পক্ষে।

দ্বিপক্ষীয় ফরেন অফিস কনসালটেশনের (এফওসি) জন্য চলতি সপ্তাহে ভারত সফরে যাওয়ার কথা রয়েছে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের। পররাষ্ট্র সচিব পর্যায়ের এই বৈঠকের ভারতীয় দলের নেতৃত্ব দেবেন দেশটির পররাষ্ট্র সচিব বিনয় কোয়াত্রা।

এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা অনেক দেশের সাথে ফরেন অফিস কনসালটেশন করি, এখানে আমাদের বিভিন্ন রকমের ইস্যু যেগুলো হয়, সেগুলো আমরা আলাপ করি, এটা রুটিন বিষয় এবং সেগুলো আছে।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমার মনে হয় না। ওটাতে রাজনীতি খুব কম আলোচনা হয়। রাজনৈতিক আলোচনাতো হয়েই গেছে আমাদের।

কেএসএইচ
নেপালে আকস্মিক বন্যা ও ভয়াবহ ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর