অবরোধ চলাকালে ট্রেন লাইন কেটে রাখলো কারা?

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ পিএম

গাজীপুর জেলার ভাওয়াল রেলস্টেশনের কাছে জয়দেবপুর-ময়মনসিংহ রেলপথে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় একজন যাত্রী নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার রাত সোয়া চারটার দিকে এই ঘটনা তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অবরোধ চলার সময়ে ট্রেন লাইন কীভাবে কাটা পড়লো, কারা কেটে রাখলো, এসবের পেছনে জড়িত কারা, এসব প্রশ্নের উত্তর খুঁজে দেখতে রেলপথ মন্ত্রণালয়, রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয় ও গাজীপুর জেলা প্রশাসন থেকে এসব তদন্ত কমিটি করা হয়েছে। সব কমিটিকেই প্রতিবেদন দিতে সময় বেঁধে দেয়া হয়।

ইতোমধ্যে অবরোধ ডাকা দল বিএনপির পক্ষ থেকে এর সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে জড়িতদের শাস্তি দাবি করা হয়েছে। তবে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রেললাইন কাটা এবং ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা নির্বাচন বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা।

আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, অবরোধের আগের দিন ও অবরোধ চলার সময় আগুন সন্ত্রাস থেকে শুরু করে ভাঙচুরের নানা ঘটনা গত দেড় মাস ধরে বিএনপি-জামায়াত চক্র করছে। যেহেতু, ট্রেন চলাচল স্বাভাবিক রাখা হয়েছে, সেটির লাইন কেটে ফেলার ঘটনার সঙ্গে তাদের সম্পৃক্ত থাকার আন্দাজ করতে খুব বেগ পেতে হয় না। তবে তদন্ত করে প্রকৃত ঘটনা অবশ্যই জনগণকে জানানো উচিত।

বুধবার ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ শফিকুর রহমান জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া বিএনপি ও সমমনাদের অবরোধের প্রাক্কালে গাজীপুরের ভাওয়ালে রেললাইন কেটে ফেলায় ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় ৬০০ ফুট রেললাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের সাত সদস্যের কমিটির আহ্বায়ক করা হয়েছে বিভাগীয় সংকেত টেলিযোগাযোগ প্রকৌশলী সৌমিক সাওন কবিরকে। এই কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।

নিহত ব্যক্তি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫)। গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মুহাম্মদ সফিকুল ইসলাম ঘটনাস্থল দেখতে গিয়ে বলেন, নাশকতার জন্য দুর্বৃত্তরা রেলপথের একটি অংশ কেটে রেখেছিল। ট্রেনটি ওই স্থানে পৌঁছালে ইঞ্জিন ও চারটি বগি লাইনচ্যুত হয়।

বুধবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভাওয়াল রেলস্টেশনে সংঘটিত ট্রেনের সাতটি বগি লাইনচ্যুতের ঘটনা নিঃসন্দেহে নাশকতামূলক কাজ। আমি এই ঘটনায় ধিক্কার ও নিন্দা জানাই। যে বা যারা এ ধরনের অমানবিক ঘটনা ঘটিয়েছে, তারা মানবতার শত্রু। নিহতের বিদেহী আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করছি।

তিনি বলেন আরও বলেন, দু’একটি গণমাধ্যম ট্রেনের এই বগিচ্যুতের ঘটনায় গণতন্ত্রের জন্য আন্দোলনরত দলগুলোর ওপর দোষ চাপানোর ইঙ্গিত দিচ্ছে, যা গভীর চক্রান্তমূলক। এতেই প্রমাণিত হয় এবং জনগণ বিশ্বাস করে যে সুপরিকল্পিতভাবেই এই ধরনের নাশকতা ঘটানো হয়েছে।

এই ঘটনা সম্পর্কে বুধবার প্রতিক্রিয়া দিতে গিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত গভীর ষড়যন্ত্র করছে। কিছু প্ল্যানও আছে তাদের। তারা চায় গুপ্ত হত্যা, গুপ্ত হামলা, বাস-ট্রেনে আগুন দিয়ে নাশকতা সৃষ্টি করা। এসব অপকর্ম বিএনপি করতে চায়।

বিএনপি যতই দৃষ্টি সরানোর চেষ্টা করুক, তাদের সংশ্লিষ্টতা ছাড়া এধরনের নাশকতা কারা করতে চাইবে প্রশ্ন করে রাজনৈতিক বিশ্লেষক সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন, সরকারকে যদি ইঙ্গিত করে বিএনপি দায় এড়াতে চায় সেটা হাস্যকর হবে। কেননা, নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞের মধ্যে এ ধরনের দুর্ঘটনা পাগলেও ঘটাতে চাইবে না। বরং সরকারকে বিপদে ফেলার জন্য বিরোধীদল চাইবে জনগণের ইমোশন নিয়ে খেলতে। এই ট্রেনলাইন কাটার কারণে এর চেয়েও বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ফলে এটা অবরোধকারীদের কাজ সন্দেহ নেই। তবে তারপরেও ঘটনার যথাযথ তদন্ত করে নিশ্চিত হওয়া জরুরি।

এআরএস
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য রাজধানী ঢাকা ও গাজীপুরের কয়েকটি এলাকায় শুক্রবার (৭ নভেম্বর) সকাল থেকে ২২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যার অভিযোগে সাবেক আইজিপি (পুলিশ মহাপরিদর্শক) জাবেদ পাটোয়ারীসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব জাস্টিস করা হয়েছে তা কাম্য নয়।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর