হজের নিবন্ধনে অনাগ্রহ, পূরণ হয়নি কোটা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১০:৩৮ পিএম

কয়েক দফা সময় বাড়িয়েও শতভাগ পূরণ হয়নি হজযাত্রী নিবন্ধন। এজন্য অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অস্থিরতাকে দায় দিচ্ছেন সরকারি কর্মকর্তা ও হজ এজেন্টরা।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার বলছেন, জীবনযাত্রার ব্যয় নিয়ে অনিশ্চয়তার কারণে হাজীদের নিবন্ধনে আগ্রহ কম। আর হাব বলছে, একদিকে ডলারের বাড়তি দাম, অন্যদিকে ওমরা পালনে আগ্রহ বাড়ায় হজে নিবন্ধন কমেছে।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, এবার এক লাখ ২৭ হাজার ১৯৮ জনের কোটার বিপরীতে মাত্র ৫৩ হাজার ১১৫ জন নিবন্ধন করেছেন। সরকারি কিংবা বেসরকারি, কোনো কোটাই পূরণ হয়নি।

এবছর সরকারি সাধারণ প্যাকেজের খরচ গত বছরের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কম। বেসরকারি সাধারণ প্যাকেজে কমেছে প্রায় ৮৩ হাজার টাকা।

ধর্ম সচিব মু. আব্দুল হামিদ জমাদ্দার জানান, মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাই বারবার সময় বাড়িয়ে এবং প্রচার করেও নিবন্ধনের কোটা পূরণ হয়নি।

তিনি বলেন, গতবারের হিসেবে আমরা ভেবেছিলাম- এবারও এক লাখের বেশি হবে হাজীর সংখ্যা। কিন্তু এবার তেমন সাড়া পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, সৌদি সরকারকে হাজীর সংখ্যা জানাতে না পারলে থাকা, খাওয়াসহ নানা ধরনের জটিলতায় পড়তে হয়। তাই নতুন করে আর সময় বাড়ানোর সুযোগ নেই।

হাবের সভাপতি এম শাহাদাত হোসেন তসলিম বলেন, নির্বাচন নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন। তারাও এখন আর নিবন্ধনে আগ্রহ দেখাচ্ছেন না। এছাড়া ডলারের বিপরীতে টাকার মান কমায় হজের খরচও বেড়েছে।

সংশ্লিষ্টরা বলছেন, খরচ এবং সময় কম হওয়ার কারণে ওমরার প্রতি বেশি ঝুঁকছে মানুষ।

 

একাত্তর/আরএ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত রাজনৈতিক সংঘাত ও প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।
হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে। আগামী ১৬ অক্টোবর পর্যন্ত হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়ে মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় বিজ্ঞপ্তি জারি করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আমরা পুরোনো রাজনৈতিক ব্যবস্থায় ফিরতে চাই না। আমি আশা করি, তরুণরা এই বিষয়ে রাজনৈতিকভাবে সচেতন থাকবে।
চলতি বছরের তুলনায় ৮৩ হাজার ২০০ টাকা কমিয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব। বুধবার থেকে শুরু হচ্ছে আগামী হজ প্যাকেজের নিবন্ধন প্রক্রিয়া।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর