দেশে ফেরা নিয়ে সন্দিহান রোহিঙ্গারা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৪১ পিএম

মিয়ানমারে ক্ষমতা বদল হলে, আদৌ নিজ দেশে ফিরতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান রোহিঙ্গারা। তারা বলছেন, এখন যে আরাকান বাহিনী জান্তা সরকারের বিরুদ্ধে লড়ছে, রোহিঙ্গাদের দেশত্যাগের পেছনে তাদেরও ভূমিকা ছিলো। আর আরাকানরা সব নৃতাত্ত্বিক গোষ্ঠীকেই স্বীকৃতি দেয়ার কথা বললেও বিশ্বাস করতে পারছে না রোহিঙ্গারা। 

সব দিক দিয়েই এখন কোণঠাসা মিয়ানমারের জান্তা সরকার। একের পর এক এলাকার নিয়ন্ত্রণ হারাচ্ছে দেশটির সেনা সরকার। নিশ্চিত তথ্য পাওয়া না গেলেও, বলা হচ্ছে আরাকানের বেশির এলাকাই এখন বিদ্রোহী আরাকান আর্মির নিয়ন্ত্রণে। 

জান্তা সরকারের নির্যাতন আর গণহত্যার মুখে দেশত্যাগী রোহিঙ্গারা এই পরিস্থিতিকে কীভাবে দেখছেন? এবার কি তারা সসম্মানে নিজ মাতৃভূমিতে ফিরতে পারবেন? 

রোহিঙ্গা নেতা ও সাধারণেরা বলছেন, তারা আরাকান আর্মিকেও বিশ্বাস করেন না। কারণ আরাকান আর্মির বেশিরভাগ সদস্যই রাখাইন জাতি গোষ্ঠীর সদস্য। অভিযোগ আছে রাখাইনরাই রোহিঙ্গাদের বেশি নির্যাতন করেছিলো। তাদের ভিটে মাটি দখলে নিয়েছিলো। 

কেউ কেউ এখনও সুচির নেতৃত্বাধীন এনইউজি এর ওপর বিশ্বাসী। কিন্তু কেউ কেউ বলছেন তখন সুচিও রোহিঙ্গাদের দূরে ঠেলেছেন। গণহত্যা অস্বীকার করেছেন। সুচির এন ইউ জি সরকারে কোন রোহিঙ্গা প্রতিনিধিত্ব না রাখাও এই অবিশ্বাসের কারণ। 

তবে মিয়ানমারের জান্তা সরকারের এমন করুন পরিস্থিতি ও সেনাদের বাংলাদেশে আশ্রয় নেয়াকে রোহিঙ্গারা প্রকৃতির প্রতিশোধ হিসেবেই মানছেন। 

মিয়ানমারের সরকার বিরোধী জোট রোহিঙ্গাদের ফেরত নেয়ার যে মৌখিক প্রতিশ্রুতি দিচ্ছে, সেটির লিখিত দলিল চান রোহিঙ্গারা।

 

আরবিএস
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের উপস্থিতিতে রোহিঙ্গা এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে অস্ট্রেলীয় সরকারের মানবিক সহায়তা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সহায়তায় ২০ লাখ ইউরো সহায়তা দিয়েছে ফিনল্যান্ড। ক্রমবর্ধমান মানবিক চাহিদা ও তহবিল সংকটের মধ্যে জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে এ অর্থ সহায়তা...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর