মিয়ানমারের কারাগার থেকে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০২:১২ পিএম

বিভিন্ন সময়ে মিয়ানমারে আটক হয়ে সে দেশে কারাভোগ করার পর সরকারের উদ্যোগে ১৭৩ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার দুপুরে মিয়ানমারের রাখাইন রাজ্যের সিতোয়ে বন্দর থেকে তাদের বহনকারী জাহাজ কক্সবাজার নুনিয়াছড়া ঘাটে এসে পৌঁছায়।

মিয়ানমারের এই জাহাজটি বৃহস্পতিবার বাংলাদেশে আশ্রয় নেওয়া সীমান্তরক্ষী বাহিনী বিজিপির সদস্যের নিয়ে দেশে ফিরে যাবে।

এর আগে মঙ্গলবার সকালে সিতোয়ে বন্দর থেকে মিয়ানমারের নৌজাহাজ চিন ডুইনে করে কারাভোগ করা বাংলাদেশিরা রওনা হন বলে জানায় মিয়ানমারের বাংলাদেশ দূতাবাস।

কারাভোগ করা ১৭৩ বাংলাদেশিদের নিতে নুনিয়াছড়া ঘাটে আগে থেকেই শুরু হয় স্বজনদের অপেক্ষা। যাচাই-বাছাই ও যথাযথ প্রক্রিয়ায় তাদেরকে স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

দেশে ফেরা ১৭৩ বাংলাদেশির মধ্যে ১২৯ জন কক্সবাজারের, ৩০ জন বান্দরবানের, সাত জন রাঙামাটির এবং একজন করে খাগড়াছড়ি, নোয়াখালী, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজবাড়ী, নরসিংদী ও নীলফামারী জেলার বাসিন্দা।

মিয়ানমারের বিভিন্ন কারাগারে থাকা ১৪৪ বাংলাদেশি নাগরিকের কারাভোগের মেয়াদ আগেই পূর্ণ হয়। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় মিয়ানমার সরকারের ২৯ জনের সাজা মওকুফ করে দেন।

এরপর ইয়াঙ্গুনের বাংলাদেশ দূতাবাস মিয়ানমারের জাহাজটির বাংলাদেশ সফরে যাওয়ার তথ্য পেয়ে আটকে থাকাদের দেশে পাঠানোর ব্যবস্থা করে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে।

এদিকে বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্য রয়েছেন ২৮৫ জন। দেশটিতে চলমান গৃহযুদ্ধে বিদ্রোহীদের সঙ্গে লড়াইয়ে টিকতে না পেরে বাংলাদেশে আশ্রয় নেন তারা।

এর আগে গত ফেব্রুয়ারিতে সংঘাতে পালিয়ে বাংলাদেশে আসা মিয়ানমারের সেনা, বিজিবি ও অভিবাসন কর্মকর্তাসহ ৩৩০ জনকে দেশে ফেরত পাঠানো। বর্তমানে থাকা ২৮৫ জন এই জাহাজে করে ফিরছেন বৃহস্পতিবার। 

আরবি
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতিদের প্রাণঘাতী হামলায় দুই বাংলাদেশি নাগরিকের নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একইসঙ্গে দেশটি অবিলম্বে সংঘাত বন্ধ এবং...
কক্সবাজারের মহেশখালী ভাসমান টার্মিনালে কার্গো থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) স্থানান্তর শুরুর পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়তে থাকে। ফলে শুক্রবার সকাল থেকেই গ্যাস সরবরাহ পরিস্থিতি...
কক্সবাজারের টেকনাফের সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন নিয়ে আজ শুনানির দিন...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর