তাপদাহে গলছে পিচ, নিম্নমানের চাকায় বাড়ছে দুর্ঘটনা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৫:০৯ পিএম

চলমান তাপদাহের কারণে সড়কের পিচ গলে যাবার পাশাপাশি দূরপাল্লার গাড়িতে নিম্নমানের চাকা ব্যবহারের কারণে দুর্ঘটনা বাড়ছে। পিচগলা সড়কে নিম্নমানের চাকা গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে পারছে না।

এছাড়া তাপদাহের কারণে অনেক সময় মেজাজ হারিয়ে দুর্ঘটনায় পড়ছেন গাড়ি চালকরা। এ অবস্থায় সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবার কথা বলছেন বিশেষজ্ঞরা।

বেশ কয়েক দিন ধরে দেশের সড়ক দুর্ঘটনা হার ঊর্ধ্বমুখী। পরিসংখ্যান বলছে, এবারের ঈদ যাত্রায় সড়কে প্রাণ গেছে ৩২০ জনের। এরপর তাপদাহ শুরুর পর ৯ দিনের ব্যবধানে তিনটি দুর্ঘটনায় প্রাণ গেছে ৩৮ জনের।

সড়ক পরিবহন বিশ্লেষকরা বলছেন, অন্যান্য বছরের তুলনায় এ বছরের এই সময়টা দুর্ঘটনা হার একেবারে অস্বাভাবিক। কারণ হিসেবে তারা গাড়ির ফিটনেস না থাকার পাশাপাশি তাপপ্রবাহকেও দায় দিচ্ছেন। 

পরিবহন বিশেষজ্ঞ ড. হাদিউজ্জমান জানান, দেশের অধিকাংশ গণপরিবহনে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের জ্বালানী যা গাড়ির ইঞ্জিনের তাপ বাড়িয়ে দিচ্ছে। নেই তাপ থেকে চালককে রক্ষার কোনো ব্যবস্থা। এমন পরিবেশে তারা গাড়ি চালাচ্ছে দিনে গড়ে ১২ থেকে ১৫ ঘণ্টা। এর ফলে প্রায়শই চালক মেজাজ হারিয়ে দুর্ঘটনা ঘটাচ্ছেন।

তিনি আরও জানান, সাম্প্রতিক সময়ের বয়ে যাওয়া দীর্ঘ তাপদাহের কারণে সড়কে পিচ গলে যাচ্ছে প্রতি নিয়ত। সে কারণে রাস্তা হয়ে পড়ছে পিচ্ছিল। খরচ কমাতে মালিকরা গাড়িতে ব্যবহার করছেন নিম্নমানের চাকা, যা গাড়িকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। 

তবে, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহম্মদ মজুমদার বলছেন, কোনো গাড়ির ফিটনেসের কাগজপত্র দেয়ার সময় ৭০টি বিষয় দেখা হয়। লাইসেন্স পাওয়ার পর মালিকরা সেসব বিষয় মানছে কিনা সেগুলোও খতিয়ে দেখা হবে।

সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন বলেও জানান বিআরটিএ চেয়ারম্যান।

 

একাত্তর/জো
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
ঢাকা, টাঙ্গাইল, নরসিংদী, ময়মনসিংহ, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে।
রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর