গ্রহণযোগ্য করতেই শ্রম আইনে সংশোধন: আইনমন্ত্রী

আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:৩৩ পিএম

সবার কাছে গ্রহণযোগ্য করতে শ্রম আইনের সংশোধন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শ্রম আইন নিয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার সংস্থার (আইএল) প্রতিনিধিদের সাথে তিন দিনের ধারাবাহিক বৈঠক শেষে মঙ্গলবার একথা বলেন তিনি।

আইনমন্ত্রী আনিসুল হক বলেন, আইএলও এর সুপারিশগুলো নিয়ে তাদের সাথে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়েছে। এটা একটা উদাহরণ হয়ে থাকবে।

বাংলাদেশের বাস্তবতায় শ্রমিকের অধিকার; যেটা বঙ্গবন্ধু বাস্তবায়ন করতে চেয়েছিলেন, সেভাবেই শ্রম আইন সংশোধন করা হচ্ছে বলেও জানান তিনি। বলেন বলেন, তবে ভবিষ্যতে আইনের আরো পরিবর্তনের সুযোগ সব সময়ই থাকবে।

গত বছরের দুই নভেম্বর ‘বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল–২০২৩’ পাশ হয় একাদশ জাতীয় সংসদের শেষ অধিবেশনে। এরপর পাঠানো হয় রাষ্ট্রপতির অনুমোদনের জন্য। কিন্তু ‘মুদ্রণ’ ভুল থাকায় পুনর্বিবেচনার জন্য সংসদে ফেরত পাঠান রাষ্ট্রপতি।

শ্রম আইনের পাশাপাশি সংশোধনী আনা হয়েছে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ আইনেও। আর এসব পরিবর্তনে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের চাওয়াগুলো পূরণ করার কথা এর আগে জানিয়েছিলেন বাণিজ্য সচিব।

এদিন আইনমন্ত্রী আনিসুল বলেন, আইন সংশোধনে বাংলাদেশ সরকারের উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছে আইএলও। তাদের সুপারিশগুলোর মূল উদ্দেশ্য শ্রম আইনকে আন্তর্জাতিক মানের করা।

সংশোধিত আইনে শ্রমিক সংগঠন করার ক্ষেত্রে ১০ শতাংশ শ্রমিকের সম্মতির ব্যাপারে তাদের সুপারিশ থাকলেও ১৫ শতাংশ করার বিষয়ে বাংলাদেশ সরকারের সিদ্ধান্তকে আইএলও স্বাগত জানিয়েছে বলে জানান তিনি।

আইনমন্ত্রী আরো বলেন, আইএলও-এর বেশ কিছু সুপারিশ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করা হবে। 

জাতীয় সংসদের আসন্ন বাজেট অধিবেশনে সংশোধিত শ্রম আইন পাশ হবে বলে এর আগে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম।

আরবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ৩৫৬তম গভর্নিং বডি অধিবেশনে বাংলাদেশ বিষয়ক আলোচনায় অংশগ্রহণকারী ৪৭টি দেশ বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি পূর্ণ সমর্থন...
‘বাংলাদেশ শ্রম আইন, ২০০৬’ এর সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে সরকার।
বাংলাদেশ শ্রম আইন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এ অনুমোদনের মধ্য দিয়ে শ্রম আইনকে আধুনিক, আন্তর্জাতিক মানসম্মত এবং শ্রমিক ও উদ্যোক্তা উভয় পক্ষের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর