দেশে ভ্যাকসিন সেন্টার নির্মাণে অক্সফোর্ডের সহায়তা চাইলেন স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৮ মে ২০২৪, ০৮:২৪ পিএম

বাংলাদেশে ভ্যাকসিন সেন্টার তৈরির জন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের সহায়তা চেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. সামন্ত লাল সেন।

গত মঙ্গলবার করোনা মহামারি তীব্রতার সময়ে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের যেখানে তৈরি হয়েছিলো, সেখানে ঘুরে দেখে প্রতিষ্ঠানটির সহযোগিতা প্রত্যাশা করেন মন্ত্রী।

পরিদর্শনের সময় স্বাস্থ্যমন্ত্রী অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের পরিচালক, অধ্যাপক স্যার অ্যান্ড্রু পোলার্ড এফ মেডস্কির সাথে দেখা করেন এবং দেশে ভ্যাকসিন উৎপাদনের জন্য বাংলাদেশে একটি জাতীয় ভ্যাকসিন প্রকল্প তৈরিতে সহযোগিতা প্রতিষ্ঠার সুযোগ নিয়ে আলোচনা করেন।

সামন্ত লাল সেন সবার জন্য উচ্চমানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশ সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, তার সরকারের লক্ষ্য বাংলাদেশে ভ্যাকসিন তৈরির জন্য একটি ভ্যাকসিন সেন্টার প্রতিষ্ঠা করা।

ভ্যাকসিন সেন্টার প্রতিষ্ঠার জন্য সামন্ত লালের উত্থাপিত বিষয়গুলো স্যার অ্যান্ড্রু পোলার্ড মনোযোগ দিয়ে শোনেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

এরপর স্বাস্থ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওষুধ তৈরি ইউনিট ঘুরে দেখেন। সেখানে তিনি সিনিয়র গবেষক এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে আলাপ করেন। তারা বাংলাদেশে বৃহৎ আকারে টিকা উৎপাদনের জন্য একটি গবেষণাগার স্থাপনের সম্ভাবনা নিয়ে কথা বলেন। পাশাপাশি বিজ্ঞানী, চিকিৎসক ও স্বাস্থ্য পেশায় জড়িত অন্যদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা করেন।

শেষে, মন্ত্রী থাইল্যান্ডের রাজার আমন্ত্রণে ট্রপিকাল মেডিসিনের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব এবং থাইল্যান্ডের সেন্টার ফর ট্রপিক্যাল মেডিসিনের প্রতিষ্ঠাতা, পরিচালক অধ্যাপক স্যার ডেভিড ওয়ারেলের সাথে দেখা করেন। তারা সেখানে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) মোকাবিলায় এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) অধীনে বাংলাদেশে অ্যান্টিভেনম (বিষ প্রতিষেধক) উৎপাদনের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। অক্সফোর্ডে অধ্যয়নরত বাংলাদেশের তরুণ গবেষকরাও বৈঠকে ছিলেন।

সফর ও বৈঠকে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমও ছিলেন।

স্বাস্থ্যমন্ত্রী ডা. সেন বর্তমানে যুক্তরাজ্য সরকার এবং রয়্যাল সোসাইটি দ্বারা আয়োজিত ‘এন্টিমাইক্রোবিয়াল রেসিস্টেনন্টের প্রতি আন্তর্জাতিক প্রতিক্রিয়া’  সম্মেলনে যোগদানের জন্য একটি সরকারি সফরে যুক্তরাজ্যে রয়েছেন।

এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, বিশ্বজুড়ে তিনশ’ কোটির বেশি ডোজ দেয়ার পরে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিড ভ্যাকসিন প্রত্যাহার করে নেয়া হচ্ছে।

অ্যাস্ট্রাজেনেকা বলেছে যে, এই টিকার জন্য তারা ‘দারুণভাবে গর্বিত’, কিন্তু বাণিজ্যিক কারণে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তারা বলছে, করোনভাইরাসের নতুন নতুন ভ্যারিয়েন্ট বেড়ে যাওয়ার অর্থ এটিই যে চাহিদা এখন আরও আধুনিক ভ্যাকসিনগুলোর দিকে স্থানান্তরিত হয়েছে।

অ্যাস্ট্রাজেনেকার টিকা মহামারির সময় লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছে বলে ধারণা করা হয়, তবে এটি বিরল, এবং কোনো ক্ষেত্রে প্রাণঘাতী, রক্ত জমাট বাঁধার কারণও হয়েছিল।

একাত্তর/আরএ
স্বাস্থ্য খাতে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম সহ্য করা হবে না হুঁশিয়ারি দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত করা হবে।...
দেশে কম আয়ের মানুষ এবং কিশোর-কিশোরীদের (টিনএজার) মধ্যে মাদকাসক্তির প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।...
দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর ২৩ হাজারের বেশি পদ বর্তমানে শূন্য রয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন।
আইন ভঙ্গ করলে আদ্-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধেও সরকার ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর