ফাঁস হওয়া প্রশ্নে চাকরিরতদের বিরুদ্ধে ব্যবস্থা: প্রধানমন্ত্রী

আপডেট : ১৪ জুলাই ২০২৪, ০৬:৫৯ পিএম

বিসিএসের ফাঁস হওয়া প্রশ্নে যারা পাশ করে চাকরি করছেন তাদের চাকরি করার কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন সরকারপ্রধান।

তিনি বলেন, ফাঁস হওয়া প্রশ্নে চাকরি করছেন, এমন ব্যক্তিদের খুঁজে বের করা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

তবে তিনি প্রশ্ন রাখেন, এখন সেটা খুঁজে দেবে কে? ওরা যদি বলতে পারে যে অমুকের কাছে বিক্রি করেছে- তখন প্রমাণ করতে পারলে সেটি দেখা যাবে। পাশাপাশি সাংবাদিকরা যদি চেষ্টা করে এমন ব্যক্তি খুঁজে বের করে দেয় তাহলেও ব্যবস্থা নেওয়া যাবে। 

রোববার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

প্রশ্নফাঁসের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হলেও ওই প্রশ্নে পরীক্ষা দিয়ে যারা চাকরি করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা, জানতে চান একজন সাংবাদিক। 

জবাবে প্রধানমন্ত্রী বলেন, আমিও বিশ্বাস বেনিফিসিয়ারি যারা, তাদেরও ধরা উচিত। তাহলে ভবিষ্যতে আর কেউ করবে না। প্রশ্নপত্র যারা ফাঁস করে, আর সেই প্রশ্নপত্র যারা ক্রয় করে দুই জনেই অপরাধী, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এদের খুঁজে বেরটা করবে কে? সাংবাদিকরা যদি চেষ্টা করে বের করে দেয়, ব্যবস্থা নেওয়া যাবে।

প্রধানমন্ত্রী বলেন, ২৪তম বিসিএস পরীক্ষা হয়েছিল ২০০২ অথবা ২০০৩ সালে। বিএনপির আমলে পরীক্ষা বা চাকরি হতো কোনো পরীক্ষা দিয়ে নয়। হাওয়া ভবন থেকে তালিকা পাঠানো হতো। আর ঢাকা কলেজের বিশেষ কামরায় পরীক্ষা দিয়ে পাশ কের তারা চাকরিকে ঢোকো। কিন্তু এনিয়ে তখন কোনো উচ্চবাচ্য হয়নি। প্রশ্নফাঁস সেই থেকেই শুরু।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৮ সালে আমরা ক্ষমতায় আসার পর আসার পর ২০০৯ সালে এই জিনিসটা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলাম। যারা এর সঙ্গে জড়িত, তাদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

২০১৮ সালের পর কোটা আন্দোলন হওয়ার পর এই গ্রুপটা কী করে যেন আবার এখানে জায়গা করে ফেলে, যেটা এখন ধরা পড়েছে। আমরা কিন্তু একটা জিনিস, অনেক সময় এসব ধরতে গেলে অনেকে বলে- এটা প্রচার হলে ভালো হবে না, ইমেজ নষ্ট হবে, অমুক হবে। আমি তাতে বিশ্বাস করি না। কীসের ইমেজ নষ্ট হবে? অন্যায়- অবিচার যেটা করবে, তাকে আমি ধরবোই। তাতে আমার ওপর যত… পরোয়া করবো না। তাদের ধরতেই হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। না হয় এটা চলতেই থাকবে। আগামীতে যাতে এটা না চলতে পারে, তার জন্য ব্যবস্থাটা নেওয়া হয়েছে।

একাত্তর/এসি
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার এবং ইস্টার্ন রিফাইনারির পরিশোধন সক্ষমতা বাড়াতে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ হাজার ৪ দশমিক ২৯ মিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করবে।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর