গার্মেন্টস খোলা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১১:২১ এএম

বুধবার থেকে সকল শিল্প-কারখানা ও গার্মেন্টস খোলা থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল। এসময় সকাল ১০টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলেও জানান তিনি। 

মঙ্গলবার রাতে আইনশৃঙ্খলা বাহিনী এবং বিজিএমইএ, বিকেএমইএ নেতাদের সাথে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নরসিংদীর কারাগার থেকে পালানো ১০৫ জন কয়েদী আত্মসমর্পণ করেছেন। সাইবার অ্যাটাক মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সচেষ্ট আছে বলেও জানান তিনি। 

মঙ্গলবার রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে পুলিশসহ বেশ কয়েকটি আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠক শেষে দেশের চলমান কারফিউ শিথিল করা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এসব তথ্য গণমাধ্যমকে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানান, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ হয়ে যাওয়া গার্মেন্টসগুলো খোলার সিদ্ধান্ত হয়েছে। নিজেরা দায়িত্ব নিয়ে কারও উসকানিতে সড়কে না নামতেও শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি।

নরসিংদী কারাগার থেকে পালানো ১০৫ জন আত্মসমর্পণ করেছে জানিয়ে তিনি জানান, কারাগার থেকে খোয়া যাওয়া অস্ত্র যদি কেউ উদ্ধার করে দিতে পারে, তবে তাদেরকে সরকার পুরস্কৃত করবে সরকার।

 

একাত্তর/জো
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর