অফিস-ব্যাংকের নতুন সময়সূচি

আপডেট : ২৭ জুলাই ২০২৪, ০৫:২৮ পিএম

সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিনদিন সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে।

শনিবার জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন এ তথ্য জানিয়েছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার চার ঘণ্টা করে চলে অফিস।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ওই তিন দিন সকাল ১০ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত ব্যাংক খোলা থাকবে। লেনদেন চলবে বিকাল তিনটা পর্যন্ত।

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন তাণ্ডব শুরু হলে সরকার ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে সরকার। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।

দেশে কারফিউ জারি হওয়ায় গত ২১ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছিলো সরকার। এর পরে কারফিউ শিথিল হওয়ার সময বাড়ানো হয়। পরে সরকারি-বেসরকারি অফিসগুলোও খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাভাবিক সময়ের মতো অফিস চলে নি। ২৪ ও ১৫ জুলাই সরকারি অফিস চলে বেলা ১১টা থেকে তিনটা পর্যন্ত।

ছুটির অন্যান্য শর্তগুলো আগের মতই থাকবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র। অর্থাৎ জরুরি পরিষেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি, ফায়ার সার্ভিস ও বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা, টেলিফোন, ইন্টারনেট, ডাকসেবা এবং এ-সংশ্লিষ্ট কাজে নিয়োজিত যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

এ ছাড়া হাসপাতাল ও জরুরি সেবা এবং এই সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মী, চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মীরা এই সময়সূচির আওতার বাইরে থাকবেন।

কেএসএইচ
প্রশাসনিক কাজে গতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর বার্তা দিয়েছে সরকার। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক...
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
এবারের রমজান মাসে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে আনার প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অফিস সময় কমানোর সিদ্ধান্ত অবস্থা বুঝে নেওয়া হবে। বৃহস্পতিবার (২১ জুলাই)...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর