অবস্থা বুঝে অফিস সময় কমানোর ব্যবস্থা: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

আপডেট : ২১ জুলাই ২০২২, ১১:০০ পিএম

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসের সময় দুই ঘণ্টা কমিয়ে আনার প্রস্তাবের বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, অফিস সময় কমানোর সিদ্ধান্ত অবস্থা বুঝে নেওয়া হবে। 

বৃহস্পতিবার (২১ জুলাই) সচিবালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, ‘আমরা ধীরে ধীরে ম্যানেজের দিকে যাচ্ছি। ইতিমধ্যে সংশ্লিষ্ট সবাইকে বার্তা দেওয়া হয়েছে। বিষয়টি আলোচনা-পর্যালোচনার পর্যায়ে আছে। যদি দেখি যে বিদ্যুৎ ব্যবহার কম করে পুরো সময় অফিস করতে পারছি, তাহলে কিন্তু অফিসের সময় কমানোর দরকার নেই।’

জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা পর্যালোচনার মধ্যে আছি যে কোনটা করলে ভালো হয়। এটি নির্ভর করছে পরিস্থিতির ওপর। অবস্থা বুঝে ব্যবস্থা। যদি প্রয়োজন হয়, তাহলে সেটা করা হবে। তবে এখন আমাদের ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করলে চলছে।’

‘সময়ের এক ফোঁড় অসময়ে দশ ফোঁড়’ উল্লেখ করে তিনি বলেন, ‘সরকার যথার্থ সময়েই পদক্ষেপ গ্রহণ করেছে। তবে এ বিষয়ে সবাইকে সজাগ ও সতর্ক হতে হবে। সবাইকে বার্তাও দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী ২৫ শতাংশ বিদ্যুৎ সাশ্রয় করতে বলেছেন, সবাই আরেকটু সতর্ক হয়ে আরেকটু বেশি সাশ্রয় করা যায়। সারা দেশে প্রায় ১৫ লাখ সরকারি-কর্মচারী আছেন। সবাই যদি নিজ নিজ অফিসে বিষয়টি ব্যবস্থাপনা করে চলেন, তাহলে এটি করা সম্ভব।’

আরও পড়ুন: ট্রেনের ছাদে যাত্রী নেওয়া নিষিদ্ধ: হাইকোর্ট

করোনা-পরবর্তী অর্থনৈতিক অভিঘাতের পর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব অন্যান্য দেশের মতো বাংলাদেশের ওপর বেশ ভালোভাবেই পড়েছে। কয়েক মাস ধরেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম চড়া। বিশ্বব্যাপী জ্বালানিসহ নিত্যপণ্যের দাম বাড়ছে। 

এই পরিস্থিতি মোকাবিলায় এবং জ্বালানি সাশ্রয়ে সরকার একের পর এক পদক্ষেপ নিচ্ছে। পরিকল্পিত লোডশেডিংয়ের সিদ্ধান্তের পর এখন সরকারি সব দপ্তরে বিদ্যুতের ২৫ শতাংশ ব্যবহার কমানো, জ্বালানি খাতের বাজেট বরাদ্দের ২০ শতাংশ কম ব্যবহারের ব্যবস্থা করাসহ নতুন করে আরও আট দফা সিদ্ধান্ত ও নির্দেশনা দিয়েছে সরকার। 


একাত্তর/এসজে
প্রশাসনিক কাজে গতিশীলতা ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য কঠোর বার্তা দিয়েছে সরকার। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হলে প্রচলিত আইন অনুযায়ী কঠোর শাস্তিমূলক...
আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
সরকারি-বেসরকারি অফিস আগামী তিন দিন (২৮ থেকে ৩০ জুলাই) ছয় ঘণ্টা করে চলবে। এই তিনদিন সকাল ৯ টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে।
কোটা সংস্কারের জন্য ক্লাস-পরীক্ষা বাদ দিয়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের আন্দোলনে ‘বাইরের ইন্ধন’ রয়েছে বলে মন্তব্য করেছেন জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর