দুর্গাপূজায় তিনদিন ছুটির সুপারিশ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১২ আগস্ট ২০২৪, ০৪:৩৮ পিএম

দুর্গাপূজার ছুটি তিনদিন করতে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

সোমবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। এর আগে তিনি সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক করেন।

সাখাওয়াত বলেন, আমি মনে করি, দুর্গা পূজায় দুই দিন কিংবা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী! এই ছুটিতে খালি উনাদের জন্য না। যেহেতু আমি ডিসিশন মেকার না, আমি সচিবকে বলেছি এটা নোট করতে। যতগুলো দাবি দিয়েছেন, আমাদের কেবিনেট মিটিং যখন হবে, আলোচনা কররো। যা এখন করা যায়, তাই হবে। যেগুলো এখন করা যাবে না; সাংবিধানিক কিছু ব্যাপারে আছে- সংবিধান পরিবর্তন করার কোনো প্রভিশন আমাদের নেই। এটা আমাদের রেকমেন্ডেশন থাকবে কনস্টিটিউশনে যদি কখনো হাত লাগানো হয়, কারণ কনস্টিটিউশনে হাত লাগাতেই হবে অনেক বিষয়ে।

সাখাওয়াত আরও বলেন, আমি উনাদের (সনাতন ধর্মাবলম্বী নেতা) কথা দিয়েছি, তাদের দাবি নিয়ে নিশ্চয়ই কথা বলবো। এই মন্ত্রণালয় থেকে আমি জোর দিয়ে সুপারিশ করবো, যেন দুর্গাপূজায় যেন তিন দিন ছুটি হয়। তিন দিন না হলেও দুই দিন যেন ছুটি হয়। কারণ এক দিন ছুটি হয়, যারা চাকরি করে তারা যেতে পারে না।

জন্মাষ্টমীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিবিড় নিরাপত্তা দেবে জানিয়ে তিনি বলেন, আমরা জেলাগুলোতে নির্দেশনা পাঠিয়ে দেব, জেলা প্রশাসকরা দায়িত্ব নেবেন, যেখানে যেখানে (পূজা) হবে। যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার, যদি পুলিশ কম হয়, তাহলে আনসার নিয়ে আসবেন, জেলায় বিজিবির আঞ্চলিক দপ্তর আছে, জেলা প্রশাসকরা চাইলে ফোর্স পাবেন।

কেএসএইচ
বিসিএস (পুলিশ) ক্যাডারের ২১ জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। এর মধ্যে অতিরিক্ত আইজি, ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারা রয়েছেন।
তৃণমূলের শিশুদের সুপ্ত প্রতিভা ও মেধার বিকাশ ঘটিয়ে আগামীর দক্ষ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় এক অভূতপূর্ব ক্রীড়া বিপ্লব ঘটে গেছে। দেশজুড়ে ৬৫,৩৪২টি প্রাথমিক বিদ্যালয়ের প্রায়...
রাজনৈতিক কারণে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ করার জন্য জেলা পর্যায়ে কমিটি গঠন করেছে সরকার।
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-২) হলেন পুলিশের পাঁচ কর্মকর্তা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর