আইসিটি বিভাগের ছয় জনকে দায়িত্ব পালন থেকে বিরত থাকার নির্দেশ

আপডেট : ২২ আগস্ট ২০২৪, ০৮:৪৯ পিএম

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন দপ্তর-সংস্থা-কোম্পানির ছয় কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উত্থাপিত হওয়ায় এবং অভিযোগ তদন্তাধীন থাকায় তাদের স্ব-স্ব দায়িত্ব পালন থেকে বিরত রাখার নির্দেশনা দিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

বৃহস্পতিবার তথ্যপ্রযুক্তি বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, যে সকল কর্মকর্তাকে দায়িত্ব পালন হতে বিরত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে তারা হলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ডাটা সেন্টার ইনচার্জ ও ম্যানেজার (টেস্টিং) মোহাম্মদ সাইফুল আলম খান, অ্যাডমিনিস্ট্রেটর (ফায়ারওয়াল ও আইপিএস) রাজন দাস, বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জেনারেশন সিস্টেম) এ কে এম লতিফুল কবির, ব্যবস্থাপক (লজিসটিকস) মো. ইকরামুল হক, ব্যবস্থাপক (ব্র্যান্ডিং ও মার্কেটিং) রনজিত কুমার ও নিরাপত্তা কর্মকর্তা রুস্তম আলী।

ওই চিঠিতে এই ছয় কর্মকর্তাকে দাপ্তরিক দায়িত্ব পালন থেকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধও করা হয়েছে।

একাত্তর/আরএ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘গণহত্যার’ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় অভিযোগ দাখিল করা হয়েছে। এতে ৩২ জন সাংবাদিককেও অভিযুক্ত...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এখন পর্যন্ত সাতটি অভিযোগ দায়ের করা হয়েছে। এসব অভিযোগে তার সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,...
নির্বাচনি এলাকায় পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা আদায়ের অভিযোগ এনেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে আব্দুল মোমেন।
ভোটের মাঠে টাকা বিতরণের ছবি ছড়িয়ে পড়ার পর ময়মনসিংহ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহার বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন একই আসনে নৌকার প্রার্থী নিলুফার আনজুম পপি।
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর