সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক কারাগারে

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ পিএম

বরিশাল জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের মামলায় গ্রেপ্তার সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার সন্ধ্যায় জাহিদ ফারুকের পক্ষে করা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক নূরুল আমীন।

বিষয়টি নিশ্চিত করেছেন জাহিদ ফারুকের আইনজীবী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুল করিম।

তিনি বলেন, রোববার রাতে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে। আজকে (সোমবার) সন্ধ্যায় তাকে আদালতে তোলা হয়। যে মামলায় জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয়েছে আদালতকে আমরা বোঝানোর চেষ্টা করেছি, সেই ঘটনায় তিনি উপস্থিত ছিলেন না। আদালত আমাদের করা জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কার্ডিয়াক পেশেন্ট। আদালতে আর্জি জানিয়েছি তার চিকিৎসার প্রয়োজন এবং তাকে যেন হাসপাতালে পাঠানো হয়। আদালত বলেছেন, জেলকোড অনুসারে তার (জাহিদ ফারুক) যা প্রাপ্য তা তিনি পাবেন।

মামলার বাদীপক্ষের আইনজীবী আবুল কালাম শাহীন বলেন, ৪ আগস্ট আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে হামলা-ভাঙচুর করেন। তারা বিএনপি অফিসে ভাঙচুর করে আগুন দিয়ে পুড়িয়ে দেন। মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজকে (সোমবার) আদালতে তোলা হলে তাকে (জাহিদ ফারুক) কারাগারে পাঠিয়েছেন আদালত। মামলা অনুসারে তদন্তকারী কর্মকর্তার রিমান্ড আবেদন করা উচিত। কিন্তু তিনি তা করেননি। আমরা মনে করছি, তদন্তকারী কর্মকর্তা সঠিকভাবে তদন্ত করছেন না এবং তিনি কাউকে ছাড় দেওয়ার জন্য রিমান্ড আবেদন করেননি।

সকাল থেকেই চাউর হয়ে যায় সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীকে আদালতে তোলা হবে। এই সংবাদে আওয়ামী লীগ, বিএনপির নেতাকর্মী ও আইনজীবীরা আদালত চত্বরে ভিড় করেন। দুপুরে জড়ো হওয়া আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। এতে বরিশাল সিটি করপোরেশনের ১‌০নং ওয়ার্ডের কাউন্সিলর জয়নাল আবেদিন, যুবলীগ নেতা শাহরিয়ার সচিব রাজিবসহ বেশ কয়েকজন আহত হন।

যদিও জাহিদ ফারুককে আদালতে তুলতে ব্যাপক নিরাপত্তা নিশ্চিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ধ্যা ৭টার দিকে নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে আদালতে তোলা হয় তাকে। আদালতের শুনানি শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়েছে সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রীকে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বরিশালে জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহিদ ফারুক শামীমকে প্রধান আসামি করে ২৩ আগস্ট কোতোয়ালি মডেল থানায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক বাদী হয়ে মামলা করেন। মামলায় ৩৮১ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৬০০-৭০০ জনকে। মামলায় জাহিদ ফারুককে রোববার ঢাকার বারিধারায় তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সোমবার সকালে তাকে বরিশালে নিয়ে আসা হয়।

 

এআর
সরকার গঠনের পর প্রথমবারের মতো সোমবার (১৩ জুলাই) বরিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন চীনের পানিসম্পদমন্ত্রী লি গোওইং। বৈঠকে তিস্তাসহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনায় দুই দেশের সহযোগিতা বৃদ্ধির বিষয়ে ঐকমত্য হয়।
স্বজনপ্রীতি পরিহার করে স্বচ্ছতার সঙ্গে ফ্যামিলি কার্ড বিতরণ করতে হবে। এতে প্রকৃত সুবিধাভোগীরা সরকারি সহায়তা পাবেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। 
উপজেলা নির্বাচনে প্রকাশ্যে ভোট দেয়ায় বরিশাল-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য আবদুল হাফিজ মল্লিককে ডেকেছে নির্বাচন কমিশন।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য কমলে জনগণকে স্বস্তি দিতে দ্রুততম সময়ের মধ্যে দেশেও মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। 
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে অসাধারণ বক্তব্য দিয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর