যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত আবিদা ইসলাম

আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ০২:৪৫ পিএম

মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলামকে যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। 

আবিদা ইসলাম বর্তমানে মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত আছেন এবং এর আগে দক্ষিণ কোরিয়ায় রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। 

কূটনীতিক হিসেবে দুই দশকেরও বেশি অভিজ্ঞতা রয়েছে আবিদা ইসলামের। তিনি তার নতুন দায়িত্বে বাংলাদেশ-ব্রিটেন সম্পর্ক উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করছে প্রশাসন। 

আবিদা ইসলাম ১৫তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। তিনি বিভিন্ন সময়ে লন্ডন, কলম্বো, ব্রাসেলস ও কোলকাতার বাংলাদেশ মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন উইংয়ে দায়িত্ব পালন করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ-বিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর ও অস্ট্রেলিয়ার মোনাস বিশ্ববিদ্যালয় থেকে ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন।

এর আগে যুক্তরাজ্যে প্রায় ছয় বছর ধরে বাংলাদেশের হাইকমিশনারের দায়িত্ব পালনকারী সাইদা মুনা তাসনীমকে ঢাকায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয় সরকার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবে ওই কূটনীতিককে ঢাকায় বদলি করা হয়েছে।

আরবিএস
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক।
যুক্তরাজ্যে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা চলাকালে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের হৃদযন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ব্লক শনাক্ত হওয়ার পর জরুরিভিত্তিতে সফলভাবে এনজিওপ্লাস্টি ও স্টেন্ট (রিং) স্থাপন করা হয়েছে।
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রক্রিয়ায় ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। 
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য ও চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক দল।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর