ছয় ট্রলারসহ আটক ৫৮ জেলেকে ফেরত দিলো মিয়ানমার নৌবাহিনী

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৪:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে আটক করা ৫৮ জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। এদের মধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার দুই দফায় জেলেদের বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করে মিয়ানমার নৌবাহিনী। তাদের সবাইকে শাহপরীর দ্বীপ জেটিঘাটে করে টেকনাফে নিয়ে আসা হয়েছে।

শুক্রবার বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার খন্দকার মুনিফ তকি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আদনান চৌধুরী গণমাধ্যমকে জানান, মিয়ানমার আটক ছয়টি ট্রলার ছেড়ে দিয়েছে। নিহত ব্যক্তিসহ মোট ৫৮ জন জেলেকে বাংলাদেশ কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

এর আগে ৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশে মাছ ধরার সময় জেলেদের লক্ষ্য করে মিয়ানমারের নৌবাহিনী গুলি করে এবং ছয়টি ট্রলারসহ ৫০-৬০ জন জেলেকে আটক করে।

মিয়ানমারের নৌবাহিনীর গুলিতে বাংলাদেশি জেলে ওসমান (৬০) হত্যার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 

ঢাকায় মিয়ানমারের দূতাবাসে পাঠানো একটি কূটনৈতিক নোটে এ প্রতিবাদ জানানো হয়। এই মর্মান্তিক হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ।

আরবিএস
২০১৭ সালের ২৫ আগস্ট রাখাইন রাজ্যে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান শুরুর পর কয়েক মাসে সাত লাখের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রয় নেন। আগে আসা রোহিঙ্গাদের যুক্ত করলে কক্সবাজার ও ভাসানচরে...
রোহিঙ্গা জনগোষ্ঠীর সংখ্যা নিয়ে মিয়ানমারের সাম্প্রতিক বিভ্রান্তিকর ও ত্রুটিপূর্ণ বিবৃতির বিরুদ্ধে আনুষ্ঠানিক উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ
ঢাকা থেকে কক্সবাজারগামী নোভো এয়ারের বিকিউ-৯৩৫ ফ্লাইট উড্ডয়নের প্রায় ১৫ মিনিট পর যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় ঢাকায় ফিরে জরুরি অবতরণ করেছে। ল্যান্ডিং গিয়ার স্বাভাবিকভাবে উঠাতে না পারায় প্রায় ৪০ থেকে...
মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাত ঘিরে টেকনাফ সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে। শুক্রবার (৩ জুলাই) সকাল থেকে রাখাইনের দুই গুরুত্বপূর্ণ শহর মংডু ও বুথিডং -এ বিমান হামলার শব্দ না শোনা গেলেও আগের...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর