পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সাক্ষাৎ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৫ পিএম

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস হোর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ও বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকের পর, প্রেসিডেন্ট হোর্তা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠক শেষে তারা যৌথ প্রেস কনফারেন্সে অংশ নেন।

এসময় ভিসা অব্যাহতি চুক্তি ও ফরেন অফিস কনসালটেশন (এফওসি) সংক্রান্ত একটি সমঝোতা স্মারক সই করেন তারা।

সংবাদ সম্মেলনে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোর্তা পররাষ্ট্রমন্ত্রীসহ ১৯ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে গত শনিবার রাতে চার দিনের সফরে ঢাকায় পৌঁছান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

একাত্তর/আরএ
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ...
পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর