জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেবে সরকার

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৫ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নয়, জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণা পত্র ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। তবে ৩১ ডিসেম্বরের পূর্ব ঘোষিত কর্মসূচির পরিবর্তে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এদিন শীর্ষ সমন্বয়কদের মধ্যে অন্তঃকোন্দলের বিষয়টি উড়িয়ে দেন তারা।

বছরের শেষ দিনে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার কর্মসূচির আগেরদিন শুরু হয় নাটকীয়তা। যার সূচনা হয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের বক্তব্যের পর।

সোমবার (৩০ ডিসেম্বর) দিনগত রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে সরকারের পদক্ষেপ নিয়ে কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। জানান, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে অন্তর্বর্তীকালীন সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

মূলত এরপরেই শুরু হয় নাটকীয়তা। বাংলামোটরে নিজেদের কার্যালয়ে জরুরি বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এতে উপস্থিত ছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ ও জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতারা।

প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠকের পর গণমাধ্যমের সামনে আসেন মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ। জানান, গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র দিচ্ছে না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি বানচালে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ তুলে ঘোষণা পত্রের পক্ষে ছাত্র-জনতাকে মাঠে থাকার আহবান জানান তিনি।

পরে আরো প্রায় আধাঘণ্টা পর গণমাধ্যমে পুরো বিষয়টি খোলাসা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। তারা বলেন, জাতীয় স্বার্থে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেই দেয় হবে গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটি। এদিন শহীদ মিনারে পালন করা হবে মার্চ ফর ইউনিটি নামের আরেকটি কর্মসূচি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মাঝে কোনো বিভেদ সৃষ্টি হয়নি বলেও জানান নেতারা।

একাত্তর/আরএ
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
বিগত অন্তর্বর্তীকালীন সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
জুলাই গণঅভ্যুত্থানের সময় নারায়ণগঞ্জে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিগত সরকারের আমলে সংঘটিত হত্যা, গুম ও নির্যাতনের ঘটনায় জুলাই গণঅভ্যুত্থানের পর দেশের বিভিন্ন জেলার থানায় মোট এক হাজার ৮৫৫টি মামলা দায়ের...
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
২০২৭ সালের হজযাত্রীদের জন্য সরকারি ও বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর