সীমান্তে সমস্যা আসবে, সমাধানও হবে: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৫, ০৫:৩০ পিএম

ভারতের সঙ্গে সীমান্ত সঙ্কট নতুন নয় উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, সমস্যা আসবে, সমাধানও হবে। 

বুধবার (১৫ জানুয়ারি) আসন্ন চীন সফর নিয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীন সফরে ভূরাজনীতি, বাণিজ্য ও রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পাবে। চীন, ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সবসময়ই ভারসাম্যপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায় বাংলাদেশ। 

রাষ্ট্রীয় সফরে আগামী ২০ জানুয়ারি চীন যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা। এমন এক সময় তার এই সফর, যখন বাংলাদেশ-ভারত সম্পর্ক একেবারেই তলানিতে। সীমান্তে কাটা তারের বেড়া নির্মাণ ইস্যুতে মুখোমুখি প্রতিবেশী দুই দেশ।

সাংবাদিক সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সঙ্গে সীমান্ত সঙ্কট নতুন কিছু নয়। সীমান্ত ইস্যুতে সবকিছু আলোচনার ভিত্তিতে হতে হবে। 

এসময় চীন সফরে রোহিঙ্গা প্রত্যাবাসনের ব্যাপারে বাংলাদেশ সহায়তা চাইবে বলেও জানান তিনি। 

এছাড়া দ্বিপাক্ষিক বাণিজ্য, ঋণ সহায়তা ও তিস্তা প্রকল্পের ব্যাপারেও আলোচনা হবে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। 

তিনি আরও একবার মনে করিয়ে দেন যে, ভারত, চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সবসময়ই ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। 

এই অবস্থায় যুক্তরাষ্ট্রের নতুন সরকার এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক হোঁচট খাবে না বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা।

একাত্তর/এসি
বাংলাদেশ ও ইতালির মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে রোববার এক গুরুত্বপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে...
অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক কিছুটা থমকে আছে, তবে এ সম্পর্ক গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচিত সরকার আসলে গঠনমূলক...
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণের বিষয়ে পাকিস্তানের সিদ্ধান্ত নিয়ে সরকার উদ্বিগ্ন নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। এটিকে দেশটির অভ্যন্তরীণ বিষয় হিসেবে উল্লেখ...
পরিস্থিতি বিবেচনায় সৌদিতে কর্মরত মিয়ানমারের রোহিঙ্গাদের পাসপোর্ট দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, কিন্তু এই পাসপোর্ট তাদের নাগরিকত্বের পরিচয় বহন করবে না। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর