এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে: স্বরাষ্ট্র সচিব

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৩ এএম

আমাদের দেশের এভিয়েশন সেক্টরে অনেক রকম সমস্যা রয়েছে। এর মধ্যে টিকিটের দাম বৃদ্ধি অন্যতম। তবে এজন্য একতরফাভাবে বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টরা (জিএসএ) দায়ী, তা নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নিমিত্ত তদন্ত কমিটির শুনানির পূর্বে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি জানান, বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টদের সঙ্গে আলোচনা করে কীভাবে এসব সমস্যার সমাধান করা যায়, তা নিয়ে বৈঠকে বসেছি। এর মাধ্যমে আমাদের এয়ার টিকিটের দাম অন্যান্য দেশের সমপর্যায়ে আনার চেষ্টা হচ্ছে।

সিনিয়র সচিব বলেন, আমাদের দেশ থেকে যারা মধ্যপ্রাচ্যে যায় তাদের এয়ার টিকিটের দাম অনেক বেশি পড়ে যায়৷এই পুরো প্রক্রিয়ায় আমাদের কিছু নিয়ম ও বিধি আছে৷এর কিছু প্রতিপালন হচ্ছে আর কিছু হচ্ছে না৷কিছু ক্ষেত্রে কিছু মানুষের দুর্বৃত্তপনা রয়েছে৷এটি অনুসন্ধান করতে আমরা বসেছি।

তিনি বলেন, বিভিন্ন এয়ারলাইন্সের জেনারেল সেলস এজেন্টেদের (জিএসএ) নিকট থেকে তাদের অভিজ্ঞতাগুলো জানতে চাচ্ছি৷ তাদের কথা শুনে কীভাবে সেটা থেকে উত্তরণ করা যায় সে বিষয়টি বুঝতে চাচ্ছি। মোদ্দাকথা, আমাদের অনুসন্ধান যাতে মানুষের কাজে লাগে সে কারণেই এই প্রচেষ্টা।

 
নাসিমুল গনি বলেন, আমরা এয়ার টিকিটের ভাড়া নির্ধারণ করতে যাচ্ছি না, শুধু তদন্ত করছি৷ প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আমাকে এ দায়িত্ব দেয়া হয়েছে৷ সে কারণেই আজকের এ সভা।

একাত্তর/আরএ
মন্ত্রিপরিষদ সচিব ড. মো. নাসিমুল গনি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. এহছানুল হকের চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে। দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগের দিন সোমবার (১৭ আগস্ট)...
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন পর্যন্ত আতঙ্কিত বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়নি বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রাষ্ট্র কর্তৃক অর্পিত দায়িত্ব সরকারি কর্মকর্তাদের জন্য সেবা করার একটা সুযোগ উল্লেখ করে সিনিয়র সচিব পদমর্যাদায় মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী বলেছেন, কর্তৃত্ব নয়,...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর