সাড়ে পাঁচ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ০৭:৩০ পিএম

রাজধানী ঢাকাসহ সারা দেশে স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) মাধ্যমে পাঁচ হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) ওই সভা শেষে বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ সিদ্ধান্তের কথা জানান।

তিনি জানান, পিএসসির মাধ্যমে তিন হাজার ৪৯৩ জন চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া চলমান আছে। এটা অতিরিক্ত হিসেবে আরও দুই হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। গ্রাম-গঞ্জের মানুষ যাতে চিকিৎসা পায় তাই এমন উদ্যোগ; যোগ করেন রিজওয়ানা। 

দুই দেশ থেকে এলএনজি আনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, কয়েকদিন আগে আমাদের বাণিজ্য উপদেষ্টা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে আড়াঙ্কো নামে সবচেয়ে বড় কোম্পানি আছে। তাদের সঙ্গে কথা হয়েছে। তারা বাজারে যে দামে দেয় তার চেয়ে কমে বাংলাদেশকে এলএনজি সরবরাহ করবে।

এসময় বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন খাবারে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা প্রদানের প্রস্তাব সরকার অনুমোদন করেছে বলেও জানান রিজওয়ানা। 

তিনি বলেন, এক্ষেত্রে মোড়কজাত খাবার ও পানীয়ের মোড়কে চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাট গ্রহণ সম্পর্কিত সতর্কবার্তা মোড়কে উল্লেখ করতে হবে।

রিজওয়ানা জানান, উপদেষ্টা পরিষদে যেসব সিদ্ধান্ত গৃহীত হয় তার একটা রিভিউ হয়। সেই রিভিউতে দেখা যাচ্ছে, ১৩৫টি সিদ্ধান্তের মধ্যে ৯২টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাস্তবায়নের হার ৬৮.১৬ শতাংশ। এটা বেশ ভালো।

এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার, সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ, সহকারী প্রেস সচিব শুচিস্মিতা তিথি উপস্থিত ছিলেন।

একাত্তর/এসি
তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, আগামী ১৮ ফেব্রুয়ারির মধ্যেই দেশে নতুন সরকার গঠিত হবে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা এখন থেকে আর কোনো নতুন নীতিগত সিদ্ধান্ত নেবেন না, তবে...
‘কারচুপি হলেই কেবলমাত্র জামায়াত ক্ষমতায় আসবে’-ভারতের রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলার এমন মন্তব্য ভালোভাবে নেয়নি অন্তর্বর্তী সরকার। তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলছেন, বাংলাদেশের...
গণতন্ত্রের ভিত্তি রচনা করতে রাষ্ট্রের সংস্কার ও ক্ষমতার ভারসাম্য রক্ষায় গণভোটে সকল ভোটারকে ‘হ্যাঁ ভোট’ দিতে হবে বলে মন্তব্য করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের...
পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, সেন্ট মার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় পর্যটন নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সরকার। পাশাপাশি দ্বীপের মানুষের জন্য করা হচ্ছে বিকল্প জীবিকার ব্যবস্থা।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর