টিউলিপকে ফেরাতে আন্তর্জাতিক সহায়তা নেবে দুদক

আপডেট : ১৬ এপ্রিল ২০২৫, ০৬:১৭ পিএম

দুর্নীতির মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে দেশে ফেরাতে আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা চাইবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (১৬ এপ্রিল) এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। 

দুদক মহাপরিচালক জানান, শুধু আদালতে উপস্থিত হয়েই প্লট জালিয়াতির বিষয়ে তার বক্তব্য দেয়ার সুযোগ রয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ, ব্রিটেনে বসবাস করলেও খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় ক্ষমতাকে ব্যবহার করেছেন অনিয়ম আর দুর্নীতির হাতিয়ার হিসেবে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে ২০০০ সালে গুলশানে সরকারি লিজকৃত প্লট ইস্টার্ন হাউজিংকে অনুমোদনের ব্যবস্থা করেন টিউলিপ। বিনিময়ে বাগিয়ে নেন একটি ফ্ল্যাট। 

এছাড়াও ২০২২ সালে পূর্বাচলে মা শেখ রেহানা, ভাই বোনের নামে ১০ কাঠা করে রাজউকের প্লট বরাদ্দ পেতে প্রভাব খাটান টিউলিপ। এ ঘটনায় দুদক সম্প্রতি আদালতে চার্জশিট দাখিল করলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। যেখানে আগামী ২৭ এপ্রিল আদালতে হাজির হওয়ার দিন নির্ধারিত রয়েছে।

আদালত হাজির না হলে তাকে ফেরাতে কি ইন্টারপোলে সহযোগিতা নেবে দুদক? এমন প্রশ্নে সংস্থাটি জানায়, আদালতের নির্দেশনা মেনে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় টিউলিপকে ফেরাতে কাজ করবে দুদক।

আরবিএস
পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজি মো. মনিরুল ইসলাম এবং তাঁর পরিবার ও স্বজনদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ বা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। এসব...
টাকা আত্মসাতের অভিযোগে প্রশান্ত কুমার হালদারসহ (পিকে হালদার) ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে কোনো অসৎ গোষ্ঠী, দুর্নীতির চক্র বা অনৈতিক সিন্ডিকেটকে বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) তৎপরতায় বিদেশে পাচার করা অবৈধ সম্পদ জব্দের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি এসেছে। যুক্তরাজ্যের আইল অব ম্যানে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের একটি...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর