ঈদযাত্রার শেষ দিনের টিকিট বিক্রি চলছে

আপডেট : ২৭ মে ২০২৫, ০৯:৩৩ এএম

ঈদ উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেন যাত্রার সপ্তম দিনের (৬ জুন) ট্রেনের আসনের টিকিট বিক্রি হচ্ছে মঙ্গলবার। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট এবার অনলাইনে বিক্রি হচ্ছে।

মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি শুরু হয়। দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি।

এবার শুধু ঢাকা থেকে দেশের বিভিন্ন গন্তব্যে যাওয়া আন্তঃনগর ট্রেনগুলোর মোট আসন সংখ্যা থাকছে ৩৩ হাজার ৩১৫টি। ঈদ উপলক্ষ্যে রেলওয়ের নেয়া কর্মপরিকল্পনা থেকে এ তথ্য জানা যায়।

রেল কর্তৃপক্ষ জানায়, ঈদের আগে সাত দিনের যাত্রার জন্য নির্ধারিত টিকিট বিক্রি শুরু হয়েছিল ২১ মে, যেদিন ৩১ মে’র টিকিট ছাড়া হয়। এরপর প্রতিদিন একদিন করে টিকিট বিক্রি হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজ বিক্রি হচ্ছে ৬ জুনের, অর্থাৎ ঈদের আগের দিনের টিকিট।

বিশেষ ব্যবস্থায় বিক্রি করা এই টিকিটগুলো ফেরতযোগ্য নয়। একজন যাত্রী নিজের জাতীয় পরিচয়পত্র ব্যবহার করে সর্বোচ্চ চারটি টিকিট সংগ্রহ করতে পারবেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

একাত্তর/আরএ
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য দেশে কার্যরত এয়ারলাইন্সগুলোর টিকিট কেনায় আন্তর্জাতিক কার্ড ব্যবহারের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। 
টিকিট পেতে সমস্যা না হলেও অতিরিক্ত যাত্রীর চাপে ভোগান্তিতে পড়েছেন ট্রেনের যাত্রীরা। চিরাচরিতভাবেই ট্রেনের বগি ছাড়িয়ে ট্রেনের ছাদে ভ্রমণ করতে দেখা গেছে ঢাকায় ফেরত যাত্রীদের।
ঈদুল আযহা উপলক্ষ্যে ট্রেনের ফিরতি যাত্রার আগাম টিকিট বিক্রি শেষ দিন বৃহস্পতিবার (৬ জুন)। আজ বিক্রি হচ্ছে ১৫ জুনের আগাম টিকিট।
ওমরাহর ক্ষেত্রে বিমানের টিকেট সিন্ডিকেট ভেঙে দেয়া হয়েছে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে গ্রুপ টিকেট বুকিং দিয়ে অতিরিক্ত দামে বিক্রির সুযোগ বন্ধ হয়েছে। 
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর