জাপানে শ্রমিক পাঠাতে সরকারের ঠিক করা ফি নিয়ে প্রশ্ন

আপডেট : ০৮ জুন ২০২৫, ০৪:৪৩ পিএম

জাপানে শ্রমিক পাঠাতে সরকার নির্ধারিত ফি নিয়ে উঠেছে প্রশ্ন। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, এতো কম ফি’তে শ্রমিক রপ্তানিতে উল্টো হয়রানির শিকার হবে মানুষ। জাপানে নিযুক্ত বাংলাদেশি এক কর্মকর্তা বলছেন, সবার সাথে আলোচনা করে বাস্তবসম্মত খরচ ঠিক হবে। জাপান যেতে প্রায় দেড় লাখ টাকা খরচ ঠিক করেছে সরকার।

গেল ২৮ শে মে সরকারি সফরে জাপান যান প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। চারদিনের সফরে, সরকারের সাথে সরকার বা জি টু জি , সরকারের সাথে ব্যবসায়ী- জি টু বি এবং ব্যবসায়ীর সাথে ব্যবসায়ী বা বি টু বি পর্যায়ে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

যার মধ্যে সরকারি জনশক্তি বিষয়ক প্রতিষ্ঠান বিএমইটির সাথে জাপানের বেসরকারি দুই সংস্থার সমঝোতা স্মারক সই হয়। ৫ বছরে বাংলাদেশ থেকে লক্ষাধিক শ্রমিক নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে সমঝোতায়।

স্মারক অনুযায়ী, ২০২৬ সালে জাপানে পাঠানো হবে ২ হাজার শ্রমিককে, ২০২৭ সালে ৬ হাজার, ২০২৮ সালে ১২ হাজার , ২০২৯ সালে ৩০ হাজার ও ২০৩০ সালে ৫০ হাজার শ্রমিক জাপান পাঠাবে বাংলাদেশ।

পাঁচ ক্যাটাগরিতে শ্রমিক পাঠাবে বাংলাদেশ। এর মধ্যে নির্মাণ খাতে ৪০ হাজার এবং কলকারখানার ২০ হাজার শ্রমিক আর বয়োবৃদ্ধ জাপানি নাগরিকদের সেবা দিতে কেয়ারগিভার ভিসায় ২০ হাজার এবং গাড়ি সার্ভিসিং ও কৃষি খাতে শ্রমিক যাবে ২০ হাজার।

টোকিওর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) জয়নাল আবেদিন বলেন, জাপানে যেতে শ্রমিকদের গুনতে হবে ১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা। যা খুবই ব্যয় সাশ্রয়ী। তাদেরকে যেমন দক্ষ হয়ে উঠতে হবে তেমনি শিখতে হবে জাপানি ভাষা।

জনশক্তি রপ্তানিকারক আমানু সাব্বির বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য যথাযথভাবে প্রশিক্ষণ দিয়ে এই টাকায় জাপানে শ্রমিক পাঠানো সম্ভব হবে না। ফলে প্রতারক চক্রের খপ্পরে পড়বে শ্রমিকরা।

আর জাপানে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে ভাষা শিক্ষা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে জাপানি ভাষা শিক্ষক পাঠানোর অনুরোধ করেছে সরকার। বর্তমানে শিক্ষার্থী ও শ্রমিক ভিসায় জাপানে আছেন ৩৫ হাজার বাংলাদেশি।

 

এআরএস
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
দেশের ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিনা খরচে জাপানি ভাষা শিক্ষা ও আন্তর্জাতিক মানের কর্মসংস্থানের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিন...
দ্বিপাক্ষিক বৈঠকে খুলে গেছে মালয়েশিয়ার শ্রমবাজার। দুই দেশের ঐকমত্যের ভিত্তিতে সব খাতের শ্রমিকদের জন্য মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের...
দীর্ঘ এক বছরের বেশি সময় পর আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পুনরায় চালু করতে যাচ্ছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর