সরকারি চাকরিতে কতো পদ ফাঁকা?

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৭:১৮ পিএম

সরকারি চাকরিতে কতো পদ ফাঁকা আছে? এ নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া গেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত তথ্য বলছে, পদ ফাঁকা চার লাখ ৬৮ হাজার ২২০টির বেশি। আর তিন জুলাই একাত্তর টেলিভিশনকে জনপ্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান জানান, এখন সরকারি চাকরিতে ৭১ হাজারের মত পদ ফাঁকা আছে। 

গেলো বছরের ২৪ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে জনপ্রশাসন সচিব জানিয়েছিলেন, সরকারি চাকরিতে প্রায় সাড়ে পাঁচ লাখ পদ খালি রয়েছে।

এ তথ্য জানিয়ে সেদিন তিনি বলেছিলেন, নিয়োগ যে হচ্ছে না তা নয়, মাস্টাররোলে নিয়োগ হচ্ছে। কিন্তু রেভিনিউ নিয়োগের একটা প্রসেস আছে। কমিটি করতে হয়, বিজ্ঞাপন দিতে হয়।

এদিকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত সংগৃহীত ডেটা নিয়ে ৩০ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে বলা হয়েছে, চার লাখ ৬৮ হাজার ২২০টি বেশি পদ ফাঁকা রয়েছে।

চলতি মাসের তিন জুলাই সরকারি চাকরিতে সার্কুলার ও শূন্য পদ নিয়ে কথা হয় জন প্রশাসন সচিবের সঙ্গে। তিনি জানান, গেলো কয়েক মাসে নিয়োগ দেওয়ার পর এখন ফাঁকা আছে ৭১ হাজারের মতো পদ।

জন প্রশাসন সচিব ড. মোখলেস উর রহমান বলেন, অনেক দিন আগে থেকে বলা হচ্ছিলো পাঁচ লাখ ৭৪ হাজার পদ খালি। ভার্চুয়ালি পাঁচটা স্টেজে কমিয়ে এনে এখন এটা এক্সিসটিং হলো ৭১ হাজার। বাকি সবাই হয় নিয়োগ পেয়েছেন, নাহয় নিয়োগ প্রক্রিয়াধীন, নাহয় বিজ্ঞপ্তি- এই স্টেজে আছে। 

সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৪ অনুযায়ী, প্রথম শ্রেণির কর্মকর্তা অর্থাৎ নবম গ্রেড পর্যন্ত শূন্য পদ ছিল ৬৮ হাজারের বেশি। সবচেয়ে বেশি ফাঁকা ছিলো ১৩ থেকে ১৬ তম গ্রেডে, প্রায় দেড় লাখ। আর অধিদপ্তর ও পরিদপ্তরেও ফাঁকা ছিল প্রায় তিন লাখ পদ। 

জনপ্রশাসন বিশেষজ্ঞ ফিরোজ মিয়া বলেন, প্রেসার গ্রুপের ভয়ে কেউ নিয়োগের উদ্যোগ নিতে চায় না।  সরকারে যদি কোনো ধরনের চাপ প্রয়োগ করা যাবে না, সরকারের যদি মনোভাব থাকে এবং এটা নিয়োগ কর্তৃপক্ষকে নিশ্চিত করা গেলে তারা সাহস পাবেন এবং নিয়োগের প্রক্রিয়া আরম্ভ করবে। নতুবা কেউ যাবে না।

সাবেক সচিব আবদুল আউয়াল মজুমদার বলেন, এটা উপায় আছে, সময় বেঁধে দেন এবং বলেন এই সময়ের মধ্যে পদগুলো পূরণ না করলে ধরে নেবো এসব পদের দরকার নাই, পদগুলো অ্যাবলিশ করে দেওয়া হবে। তখন দেখবেন যে টনক নড়বে। আর কারো যদি অসুবিধা থাকে, তবে ক্যাবিনেট সেক্রেটারির সঙ্গে কথা বলতে হবে।

২০২০ সালের সরকারি তথ্য বলছে  মোট জনসংখ্যার অনুপাতে এক ভাগের কম মানুষ সরকারি চাকরি করার সুযোগ পান। সমাজের বেশিরভাগ শিক্ষার্থীর চাওয়া এই সরকারি চাকরি। 

একাত্তর/এসি
৯০২ কোটি টাকার অতিরিক্ত বাজেটের ঘাটতি এবং পরিচালনা সংক্রান্ত জটিলতায় আটকে আছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। আন্তর্জাতিক মানের সেবা প্রদানে নির্মিত এই...
সিরাজগঞ্জের এনায়েতপুর ভার্সিটি ঘাট থেকে যতো দূর চোখ যায়, কেবলই উত্তাল যমুনা। নৌকায় প্রায় ঘণ্টাখানেকের নদীপথ পাড়ি দিয়ে, তারপর দু-চাকার বাহনে চরের ধূ ধূ ধূলিপথ। চরের শান্ত নিভৃত এক গ্রামে গড়ে উঠেছে...
পরিবেশ রক্ষা, কৃষিজমি সংরক্ষণ এবং বায়ুদূষণ নিয়ন্ত্রণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে সরকার গত কয়েক বছরে জোরালো অভিযান চালিয়েছে। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৯ সাল থেকে মার্চ ২০২৬ পর্যন্ত দেশে ২ হাজার...
সরকারি, স্বায়ত্তশাসিত ও সংবিধিবদ্ধ সংস্থাসহ সব ধরনের সরকারি চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে বিল পাস হয়েছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর