মিটফোর্ডে হত্যায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৭:৩৩ পিএম

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগ (৩৯) হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১২ জুলাই) দুপুরে পুরান ঢাকার মিল ব্যারাকে ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) এবং ট্র্যাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, মিটফোর্ডের ব্যবসায়ী হত্যাকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ইতোমধ্যে এই ঘটনায় জড়িত মোট পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে দু’জনকে র‌্যাব অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। মেট্রোপলিটন পুলিশের কাছেও দু’জন ধরা পড়েছে। গত রাতেও এক জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ডিবির টিম কাজ করছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, আমরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে গেছি। এই মানসিকতা কমাতে হবে। সবাইকে অনুরোধ করছি, কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেয়। কোনো ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উপদেষ্টা আরো বলেন, গতকাল কাঠমান্ডুর একটি ফ্লাইটে বোমা থাকার মিথ্যা খবর দিয়ে ফোন করা মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। সেই পরামর্শদাতাকেও আইনের আওতায় আনা হয়েছে। চাঁদপুরের ঘটনাতেও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশনে গিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম কোনোভাবেই নির্লিপ্ত নয়। কিছু স্থানে সামান্য দেরি হতে পারে, তবে প্রতিটি ঘটনায় বাহিনী তাৎক্ষণিকভাবে অ্যাকশনে যাচ্ছে।

একাত্তর/আরএ
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর