পুলিশকে কাজে ফেরানো গত এক বছরের বড় সফলতা: আইজিপি

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ১০:৩৮ এএম

ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হতাশাগ্রস্ত পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে নিয়ে আসাকে গত এক বছরে বাংলাদেশ পুলিশের বড় ধরনের সফলতা মনে করেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার এক বছরে পুলিশ বাহিনীর সফলতা সম্পর্কে এক প্রশ্নের জবাবে সম্প্রতি তিনি বাসসকে বলেন, গত এক বছরে পুলিশ সদস্যদের কাজে ফিরিয়ে নিয়ে আসাটাই বাংলাদেশ পুলিশ-এর বিরাট সাফল্য।

পুলিশ প্রধান বলেন, গত বছরের ৬ আগস্ট পুলিশ সদস্যদের পরিস্থিতি এবং বর্তমানে পুলিশের অবস্থান সম্পর্কে চিন্তা করে দেখুন। তারা থানায় ফিরে কাজ শুরু করেছে এবং এটি বড় ধরনের সাফল্য।

সারাদেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে কতটা সন্তুষ্ট, সে ব্যাপারে জানতে চাইলে আইজিপি জানান, তিনি পুরোপুরি সন্তুষ্ট নন।

তিনি বলেন, আমি শতভাগ সন্তুষ্ট নই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নতির এখনো সুযোগ রয়েছে।

আইজিপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে এখন প্রস্তুতি চলছে। আমাদের প্রধান উদ্দেশ্য আগামী নির্বাচন। আমরা সে ব্যাপারেই প্রস্তুত হচ্ছি।’

পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, গত বছর ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরপরই সৃষ্ট প্রতিকূল পরিস্থিতি থেকে জনজীবনে স্বাভাবিকতা ফিরিয়ে নিয়ে আসতে পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি লুট হয়ে যাওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারের জন্য পুলিশ গত বছরের ৫ আগস্টের পরপরই অপরাধীদের বিরুদ্ধে দেশব্যাপী বিশেষ অভিযান শুরু করে। এ অভিযান এখনো অব্যাহত রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ আগামী নির্বাচন পর্যন্ত দেশব্যাপী অভিযান অব্যাহত  রাখার প্রতিশ্রুতি দিয়েছে।

একাত্তর/আরএ
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশ পুলিশ ক্যাডারের (বিসিএস পুলিশ) উচ্চপর্যায়ের একাধিক পদে রদবদল ও পদায়ন করা হয়েছে। একই সঙ্গে পূর্বে জারি করা দুই কর্মকর্তার বদলি আদেশ বাতিল করেছে সরকার। 
পুলিশের পাঁচ কর্মকর্তাকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়েছে সরকার। জাতীয় বেতন স্কেল, ২০১৫-এর গ্রেড-২ অনুযায়ী তাদের এ পদোন্নতি দেওয়া হয়েছে। 
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক রয়েছেন বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর