মরদেহ পোড়ানোর মামলার শুনানি: ট্রাইব্যুনালে আট আসামি

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০১:৫৬ পিএম

জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় আন্দোলনকারীকে পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে দ্বিতীয় দিনের শুনানি আজ। 

বুধবার (১৩ আগস্ট) শুনানি করবেন আসামিপক্ষের আইনজীবী। এ মামলায় কারাগারে থাকা আট আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এর আগে গেলো সপ্তাহে প্রসিকিউশনের শুনানি শেষে, আসামিপক্ষের শুনানির জন্য এক সপ্তাহ সময় দিয়ে এ দিন ধার্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। 

অভিযোগ গঠনের শুনানিতে প্রসিকিউশন জানায়, ৪ আগস্ট একজন ও ৫ আগস্ট আশুলিয়া থানার সামনে ছয়জনকে গুলি করে হত্যা করা হয়। এরপর মরদেহ পুড়িয়ে দেয়া হয়। মরদেহ পোড়ানোর সময়ও একজন জীবিত ছিলো বলে উল্লেখ করে প্রসিকিউশন।

এ মামলায় মোট ১৬ জন আসামি। যার মধ্যে গ্রেপ্তার আট আসামিকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সাবেক সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, সাবেক উপপরিদর্শক বিশ্বজিৎ সাহাসহ এ মামলার আট আসামি পলাতক।

এদিকে জুলাই-আগস্ট আন্দোলনে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ।

আরবিএস
জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সরকার।
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আত্মসমর্পণ করে তাকে জেলে যেতে হবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার...
ক্যান্সারে আক্রান্ত সন্তান নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা।
আগামী ১৬ জুলাইকে ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রোববার (৫ জুলাই) দুপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই সিদ্ধান্তের কথা জানান...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর