পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারাদেশে মোট ১ হাজার ৬৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ১ হাজার ১৭২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৪৯৩ জন।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন শনিবার (২৩ আগস্ট) এ তথ্য জানান।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারা দেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৬৬৫ জন আসামিকে গ্রেপ্তার করেছে। এ সময় দুইটি একনলা বন্দুক, ১৫ রাউন্ড কার্তুজ, ১৬ টি কার্তুজের খোসা, ২৩টি পটকা, দুইটি বার্মিজ চাকু, তিনটি কিরিচ, ছয়টি ধামা এবং দুইটি ছুরি জব্দ করা হয়েছে।
সরকারি খরচে ১২ লাখ ৬১ হাজার জনকে আইনি সহায়তা